এক্সপ্লোর

SC East Bengal: আইএসএলে লাল হলুদের টিম ম্যানেজার নিযুক্ত হলেন মৃদূল বন্দ্যোপাধ্যায়

SC East Bengal: আইএসএলে দিল্লি ডায়নামোজ দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন। এবার নিজের অভিজ্ঞতা এসসি ইস্টবেঙ্গলের ফুটবলারদের সঙ্গে ভাগ করে নিতে চান মৃদূল বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: কোচ হিসেবে এই দলে ফিরতে ফিরতেও ফেরা হয়নি। পা ভেঙে গিয়েছিল সেবার। তাই কোচের পদ নিযুক্ত হয়ে প্রথম দিন মাঠে আসার পরও স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল। এরপর প্রায় তিন বছর কেটে গেলেও আর ডাক পাননি এসসি ইস্টবেঙ্গলে। কিন্তু সেই মৃদূল বন্দ্যোপাধ্যায় এবার ফের একবার লাল হলুদে। ২০২১-২২ মরসুমের জন্য আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের টিম ম্যানেজার নিযুক্ত হলেন সন্তােষ ট্রফি জয়ী এই বঙ্গ কোচ। 

মঙ্গলবার ক্লাব জানিয়ে দিল, মৃদুল বন্দ্যোপাধ্যায় আসন্ন মরশুমে দলের ম্যানেজারের ভূমিকা পালন করবেন। এছাড়াও দলের দ্বিতীয় সহকারী কোচ হিসেবেও কাজ করবেন মৃদূল। প্রথম সহকারী কোচ হলেন রেনেডি সিংহ। নতুন দায়িত্ব পেয়ে খুব খুশি মৃদূল বলেন, 'পুরনো ক্লাব। চেনা ময়দান, চেনা সমর্থক। নতুন দায়িত্ব ভালভাবে সামলাতে চাই। আমি খুব খুশি।' বিনিয়োগকারীর সঙ্গে ঝামেলা মিটিয়ে নতুন মরসুমের জন্য দল গোছানো শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। 

 

তিন দশকের কোচিং অভিজ্ঞতা। কোচ হিসেবে কাজ করেছেন মোহনবাগান, মহমেডান, ইন্ডিয়ান অ্যারোজে। আইএসএলে দিল্লি ডায়নামোজ দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন। এবার নিজের অভিজ্ঞতা এসসি ইস্টবেঙ্গলের ফুটবলারদের সঙ্গে ভাগ করে নিতে চান মৃদূল বন্দ্যোপাধ্যায়।

আইএসএলের নতুন মরসুম শুরুর আগেই নিজেদের দল ভালভাবেই গুছিয়ে নিচ্ছে এসসি ইস্টবেঙ্গল। কোচ হিসেবে রবি ফাওলারের পরিবর্তে নিয়ে আসা হয়েছে রিয়াল মাদ্রিদের যুব দলকে কোচিং করানো ম্যানুয়েল দিয়াজকে। এরপর গোলরক্ষক কোচও নিয়োগ করে ফেলেছে ক্লাব। চেলসির প্রাক্তন গোলরক্ষক কোচ লেসলি ক্লিভেলির সঙ্গে চুক্তি করেছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি, ফুলহ্যাম ও ক্রিস্টাল প্যালেসের হয়ে কাজ করেছেন লেসলি ক্লিভেলি। এছাড়াও বাংলাদেশের জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। উল্লেখ্য, আসন্ন আইএসএল শুরু হচ্ছে আগামী ১৯ নভেম্বর। এসসি ইস্টবেঙ্গল তাদের অভিযান শুরু করবে আগামী ২১ নভেম্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget