এক্সপ্লোর

বাড়ির বাগানে মেয়ে ও পোষা কুকুরের সঙ্গে খেলায় মেতেছেন মাহি,গালে বড়বড় কাঁচাপাকা দাড়ি,ভিডিও শেয়ার সাক্ষীর

করোনাভাইরাস মোকাবিলায় চলছে লকডাউন। এর প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও। বন্ধ সমস্ত ইভেন্টই। অন্যান্য খেলোয়াড়দের মতো বাড়িতেই দিন কাটছে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিরও। কয়েকদিন আগেই মুখভর্তি কাঁচাপাকা দাড়িতে মাহির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছিল।

কলকাতা: করোনাভাইরাস মোকাবিলায় চলছে লকডাউন। এর প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও। বন্ধ সমস্ত ইভেন্টই। অন্যান্য খেলোয়াড়দের মতো বাড়িতেই দিন কাটছে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিরও। কয়েকদিন আগেই মুখভর্তি কাঁচাপাকা দাড়িতে মাহির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছিল। এরইমধ্যে আরও একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে ৩৮ বছররের ধোনিকে রাঁচির বাড়ির বাগানে মেয়ে জিভার সঙ্গে খেলতে দেখা যাচ্ছে। আর ওই খেলায় যোগ দিয়েছে বাড়ির পোষা কুকুরও। ভিডিওতে মাহিকে বয়স্ক দেখিয়েছে।
ভিডিওটি তুলেছেন ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। ভিডিওতে ধোনিকে আয়েসি মেজাজে বাগানে বসে থাকতে দেখা গিয়েছে। পাশে পোষ্য কুকুর। এই লকডাউন পর্বে অনেক সেলিব্রিটিই মাথার চুলের নতুন স্টাইলের ছবি শেয়ার করেছেন। জানিয়েছেন যে, তাঁর সঙ্গীই চুলের ওই স্টাইল করে দিয়েছেন। এই ধারায় ধোনি পা মেলাচ্ছেন না। লকডাউনে মুখে বেড়ে উঠেছে দাড়ি, মাথার চুলও। তা নিয়েই দিব্যি রয়েছেন তিনি। ২০১৯-এর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর মাহিকে আর দেখা যায়নি মাঠে। এরইমধ্যে তাঁর অবসর ঘিরে জল্পনা ছড়িয়েছে। আইপিএলে বাইশ গজে তাঁর দাপট দেখার আশায় বুক বেঁধেছিলেন অনুরাগীরা। কিন্তু লকডাউনের কারণে তা সম্ভব হয়নি। চেন্নাই সুপার কিংসের অনুশীলন শিবির থেকে এসে এখন বাড়িতেই সময় কাটছে তাঁর।।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget