এক্সপ্লোর

MSD Parents Corona Positive:করোনা আক্রান্ত ধোনির বাবা-মা, ভর্তি রাঁচির বেসরকারি হাসপাতালে

ধোনির বাবা পান সিংহ ধোনি ও মা দেবকী সিংহ ধোনির করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর তাঁদের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

Coronavirus: সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ লাগাম ছাড়িয়েছে। প্রত্যেকদিনই আক্রান্তের সংখ্যা আগের রেকর্ডকে পিছনে ফেলছে।  রাজনৈতিক জগত থেকে বিনোদন, ক্রীড়া জগত থেকে সাধারণ মানুষ-করোনার থাবা পড়ছে সর্বত্রই। এরইমধ্যে করোনা আক্রান্ত হলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বাবা ও মা। ধোনির বাবা পান সিংহ ধোনি ও মা দেবকী সিংহ ধোনির করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর তাঁদের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  উল্লেখ্য, বর্তমানে চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন ধোনি। তিনি ওই দলের অধিনায়ক। কাজেই পরিবারের লোকজনদের থেকে দূরে রয়েছেন তিনি।

জানা গেছে, ধোনির বাবা-মায়ের চিকিৎসা রাঁচির পালস সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চলছে। সংযুক্ত আরব আমিরশাহীতে গতবারের আইপিএলের পর পরিবারের লোকজনদের সঙ্গেই সময় কাটিয়েছিলেন ধোনি। চলতি আইপিএলের আগে তিনি কোনও ম্যাচ খেলেননি।

ঝাড়খণ্ডে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫০২। সেইসঙ্গে ঝাড়খণ্ডে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৪০১। সবমিলিয়ে রাজ্যে মোটা করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ১,৬৭,৩৪৬। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১,৩৫,২৫৬ জন। এছাড়াও বর্তমানে ৩০,৫৮৮ জন আক্রান্তর বিভিন্ন হাসপাতালে চলছে।

শুধুমাত্র রাঁচিতেই গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। পূর্ব সিংভূমে ১০, বোকারো, ধানবাজ, কোডারমা ও লোহদরগায় তিনজন করে, পশ্চিম সিংভূম, গাডরওয়া ও ছাতরায় ২ জন করে এবং গোড্ডা, গুমলা, লাতেহার ও সাহেবগঞ্জে একজনের করে মৃত্যু হয়েছে।

সারা দেশে করোনা সংক্রমণ হুহু করে বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী, - গত ২৪-ঘণ্টায় ২ লক্ষ ৯৫ হাজার ০৪১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন দেশে। করোনা প্রথম ওয়েভের সময় গত বছরের ১৭ সেপ্টেম্বর দেশে দৈনিক সংক্রমণ শিখরে পৌঁছেছিল। সেই সংখ্য়া ছিল ৯৮ হাজার ৭৯৫। অর্থাৎ, এদিনের সংখ্যা সেদিনের প্রায় তিনগুণ। 

গত ২৪-ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন ২,০২৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জনের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget