এক্সপ্লোর

দেখুন: খেলা শেষে আম্পায়ারের কাছ থেকে ম্যাচ বল চেয়ে নিলেন ধোনি, অবসরের  ইঙ্গিত? জল্পনা তুঙ্গে

  নয়াদিল্লি:  হেডিংলিতে নির্নায়ক ম্যাচে ভারতকে হারিয়ে একদিনের সিরিজ জিতে নিয়েছে একদিনের ইংল্যান্ড। গতকালের ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ২-১ দখল করেছে  ইংল্যান্ড।এভাবে ভারত সিরিজ হারায় হতাশ দলের সমর্থকরা। কিন্তু এই হতাশার মধ্যেও ভারতীয় দলের সমর্থকদের কাছে আরও একটি  বড়সড় মন খারাপের খবর সামনে আসছে।  ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। আর এ ধরনের একটি ইঙ্গিত এসেছে খোদ ধোনির কাছ থেকেই। গতকাল ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে করমর্দন করছিলেন, ঠিক তখনই ধোনি আম্পায়ারের কাছে গিয়ে ম্যাচ বলটি চেয়ে নেন। ধোনির এই বল চেয়ে নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। জোর জল্পনা শুরু হয়েছে যে, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খারাপ ফর্মের কারণে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ধোনি। আসলে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের আগেও ধোনি এমনটা করেছিলেন। তাঁর কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ ড্র হওয়ার পর তিনি আম্পায়ারের কাছ থেকে স্ট্যাম্প চেয়ে নিয়েছিলেন। এরপরই তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। গতকাল আম্পায়ারের কাছ থেকে ধোনির ম্যাচ বল চেয়ে নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের অসংখ্য প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। গতকালের ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২৫৬ রান করে। শেষের দিকের ওভারগুলিতে ভারতের বড় শটের দরকার ছিল। কিন্তু ধোনির ব্যাটে সেই পরিচিত দাপট দেখা যায়নি। ৬৬ বলে ৪২ রান করে আউট হন তিনি। এর আগের ম্যাচেও তাঁকে ব্যাট হাতে চেনা ছন্দে দেখা যায়নি। তাঁর ঢিমে ব্যাটিংয়ের সমালোচনাও হয়েছিল বিভিন্ন মহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget