এক্সপ্লোর

Dhoni Meets Amit Shah: অমিত শাহর সঙ্গে ছবি ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, বিজেপিতে যোগ দিচ্ছেন ধোনি?

Mahendra Singh Dhoni: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে করমর্দন করতে দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

নয়াদিল্লি: একটা করমর্দন জল্পনা উস্কে দিয়ে গিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে করমর্দন করতে দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে আলোচনা। ধোনি কি তবে বিজেপি-তে (BJP) যোগ দিচ্ছেন? নেটিজেনরা আগ্রহের সঙ্গে অপেক্ষায় রয়েছেন।

ঘটনাস্থল চেন্নাই। ইন্ডিয়া সিমেন্টসের ৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠান ছিল। মনে করিয়ে দেওয়া যাক, এই ইন্ডিয়া সিমেন্টসের কর্ণধার এন শ্রীনিবাসন। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট। আইসিসি চেয়ারম্যানও ছিলেন। একটা সময় ভারতীয় ক্রিকেটে শেষ কথা বলতেন শ্রীনি। তাঁর ইন্ডিয়া সিমেন্টস সংস্থার সাম্মানিক ডিরেক্টর পদে রয়েছেন ধোনিও। স্বাভাবিকভাবেই তিনি এই অনুষ্ঠানে ছিলেন।

এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তামিলনাড়ুর রাজ্যপাল আর এল রবিও ছিলেন অনুষ্ঠানে। নয়াদিল্লি থেকে ব্যক্তিগত বিমানে করে চেন্নাই পৌঁছেছিলেন শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলেন তামিলনাড়ুর স্বরাষ্ট্রমন্ত্রী এল মুরুগান, বিজেপির রাজ্য সভাপতি আন্নামালাই ও রাজ্য বিজেপির শীর্ষ কর্তারা।                                                 

সেই অনুষ্ঠানেই ধোনির সঙ্গে অমিত শাহর দেখা হয়। দুজনই একে অপরের সঙ্গে কথা বলেন। করমর্দন করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অনেকেই মন্তব্য করেন, ধোনি তবে বিজেপিতে যোগ দিচ্ছেন? একজনের মন্তব্য, ধোনি যখন অমিত শাহর সঙ্গে করমর্দন করেছেন, তখন নিশ্চয়ই ভেবেচিন্তেই করেছেন। একজন তো রীতিমতো আর্জি জানিয়েছেন এই লিখে যে, ধোনিজি বিজেপিতে যোগ দিন।

 

 

 

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সফলতম অধিনায়ক ধোনি। জোড়া বিশ্বকাপের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে তাঁর সাফল্যের ভাঁড়ারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget