এক্সপ্লোর

AFG vs BAN: মুজিব, রশিদের জোড়া ঘূর্ণিতে শুরুতেই ভাঙন বাংলাদেশের ব্য়াটিংয়ে

Asia Cup, AFG vs BAN: টাইগারদের ব্যাটিং লাইন আপের শুরুতেই আঘান হানেন মুজিব উর রহমান। ১০ ওভারে মাত্র ৫৩ রান বোর্ডে তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। 

শারজা:  টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। কিন্তু সেই সিদ্ধান্ত পুরোটাই বুমেরাং হয়ে গেল। ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকল বাংলাদেশ (Bangladesh)। নিজের ১০০ তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে মাত্র ১১ রানে প্যাভিলিয়নে ফিরলেন শাকিব (Shakib Al Hasan)। টাইগারদের ব্যাটিং লাইন আপের শুরুতেই আঘান হানেন মুজিব উর রহমান। ১০ ওভারে মাত্র ৫৩ রান বোর্ডে তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। একে এক ফিরে গিয়েছিলেন দলের টপ অর্ডারের তারকা ব্যাটাররা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শাকিব আল হাসান। কিন্তু দ্বিতীয় ও চতুর্থ ওভারে পরপর ২ ওপেনারকে হারায় বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটারদের সামনে রীতিমত ত্রাস হয়ে উঠছিলেন মুজিব উর রহমান। শুরুতে নিজের ৩ ওভারেই পরপর ২ ওপেনার ছাড়াও অধিনায়ক শাকিবকে ফিরিয়ে দেন তিনি। এরপর রশিদ এসেও উইকেট তুলে নেওয়ার সেই ধারা বজায় রাখলেন। ২ স্পিনার ৩টি করে উইকেট তুলে নেন প্রতিপক্ষ শিবিরে। শেষ পর্যন্ত ১২৭ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বােচ্চ ৪৮ রান করেন মোসাদ্দেক হোসেন। যদিও টপ অর্ডারের কেউই রান না পাওয়ায় বড় রান স্কোরবোর্ডে তুলতে ব্য়র্থ হয় বাংলাদেশ ক্রিকেট দল।

শাকিবের ১০০ তম টি-টোয়েন্টি ম্যাচ

এশিয়া কাপের মঞ্চে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন শাকিব আল হাসান। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2022) ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি (T20 Internation Cricket) ক্রিকেটে নিজের ১০০ তম ম্যাচ খেলে ফেললেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। এবারের টুর্নামেন্টের বাংলাদেশের অধিনায়ক তিনি। 

২০০৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল বাঁহাতি এই তারকা অলরাউন্ডারের। সেই বছরের ২৮ নভেম্বর জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল শাকিবের। সেই ম্যাচে ব্যাট হাতে ২৬ রান করেছিলেন তিনি। বল হাতে ১ উইকেট তুলে নিয়েছিলেন।

শাকিবের আগে মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম রয়েছেন তালিকায়। মাহমুদুল্লাহ বাংলাদেশের জার্সিতে ১১৯ ম্যাচ খেলেছেন। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা মুশফিকুর রহিম মোট ১০১ ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।

আরও পড়ুন: দলে ফিরবেন পন্ত, না খেলবেন কার্তিকই? হংকংয়ের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের একাদশ?

সেরা শিরোনাম

Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
Bengal vs Delhi: কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
Bengal vs Delhi Day 3: নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget