এক্সপ্লোর

Ranji Trophy Final Day 4: মুম্বই আর ৪২তম রঞ্জি ট্রফির মধ্যে দাঁড়িয়ে লড়ে চলেছেন অক্ষয়

BCCI: কোণঠাসা অবস্থা থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ফাইনালে পাল্টা লড়াই করছে বিদর্ভ। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ২৪৮/৫।

মুম্বই: ঘরোয়া ক্রিকেটের দৈত্য মনে করা হয় মুম্বইকে (Mumbai vs Vidarbha)। রেকর্ড সংখ্যক ৪১ বার রঞ্জি (Ranji Trophy) চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। ৪২তম ট্রফিও কার্যত সময়ের অপেক্ষা মনে করা হচ্ছিল।

তবে, এখনও লড়াই জারি রেখেছে বিদর্ভ। কোণঠাসা অবস্থা থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ফাইনালে পাল্টা লড়াই করছে বিদর্ভ। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ২৪৮/৫। মুম্বইকে হারিয়ে অসাধ্য সাধন করতে হলে এখনও ২৯০ রান করতে হবে। কাজটি কঠিন। তবে অসম্ভব নয়। ক্রিকেট মানেই তো অনিশ্চয়তার খেলা।

তবে ম্যাচের রাশ এখনও মুম্বইয়ের হাতেই। ওয়াংখেড়ের ক্রমশ ভাঙতে থাকা উইকেটে শেষ দিন ২৯০ রানের ভিতর বিদর্ভের আর পাঁচ উইকেট তুলে নিতে পারলেই অজিঙ্ক রাহানেদের মোক্ষলাভ হবে। তবে, হারার আগে হারবেন না, ভাঙার আগে ভাঙবেন না - এমনই পণ করেছেন বিদর্ভ শিবির। বিশেষ করে অধিনায়র অক্ষয় ওয়াদকর। 

জেতার জন্য লক্ষ্য? ৫৩৮ রান। তাও চতুর্থ ইনিংসে। প্রতিপক্ষ বোলিং আক্রমণে একদিকে যেমন শার্দুল ঠাকুর, ধবল কুলকার্নির মতো অভিজ্ঞ পেসার, অন্যদিকে তুষার দেশপাণ্ডের মতো মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের তরুণ পেসার, শামস মুলানির মতো ছন্দে থাকা স্পিনার। প্রথম ইনিংসে এই বোলিং আক্রমণের বিরুদ্ধে মাত্র ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল বিদর্ভ। মাত্র ৪৫.৩ ওভারে শেষ হয়ে গিয়েছিল বিদর্ভের প্রথম ইনিংস। ধবল, শামস ও তনুশ কোটিয়ান নিয়েছিলেন তিনটি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসেও বিদর্ভের দুই ওপেনার রান পাননি। অথর্ব তাইদে ৩২ রান করে মুলানির বলে ফেরেন। কোটিয়ানের বলে ২৮ রান করে বোল্ড হয়ে যান ধ্রুব শোরে। তিন নম্বরে নেমে আমন মোখাদে ৩২ রান করে ফেরেন। মুশীর খানের বলে। তবে ব্যাট হাতে রুখে দাঁড়ান করুণ নায়ার। যিনি কর্নাটক ছেড়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন বিদর্ভের হয়ে। ৭৪ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। মুশীর খান ফিরিয়েছেন তাঁকে। যশ রাঠৌর ৭ রান করে ফিরলেও, ক্রিজে রয়েছেন অক্ষয় ওয়াদকর। তাঁর সঙ্গে ১১ রান করে ব্যাট করছেন হর্ষ দুবে। শেষ দিন কি ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোনও থ্রিলার অপেক্ষা করে রয়েছে?

আরও পড়ুন: মনে হচ্ছে ফের অভিষেক হবে, দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়ে বলছেন পন্থ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget