এক্সপ্লোর

IND vs ENG: কত রানের মধ্যে আটকাতে হবে জাডেজাদের? রুটদের বার্তা দিলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক

IND vs ENG Test: দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারতীয় দল। এখনও ক্রিজে আছেন জাডেজা। এই পরিস্থিতিতে স্টোকস বাহিনীর জন্য যে চাপ বাড়ছে, তা বলাই বাহুল্য।

রাজকোট: তৃতীয় টেস্টের প্রথম দিনটি পুরো রাজ করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজার সেঞ্চুরি। সরফরাজ খানের অভিষেক টেস্টে শতরান। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারতীয় দল। এখনও ক্রিজে আছেন জাডেজা। এই পরিস্থিতিতে স্টোকস বাহিনীর জন্য যে চাপ বাড়ছে, তা বলাই বাহুল্য। তবে নাসের হুসেন মনে করেন ইংল্যান্ড শিবির পালটা চাপ তৈরি করতে পারে। তবে তার জন্য প্রথমে ৪০০ রানের ভেতরে টিম ইন্ডিয়াকে অল আউট করতে হবে বলে মনে করেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। 

রাজকোট টেস্টে প্রথম ইনিংসে ১৩১ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। ১৯৬ বলের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। জাডেজা ১১০ রানে অপরাজিত আছেন। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে হুসেন বলেন, ''ইংল্যান্ডের বোলাররা ভারতের লোয়ার অর্ডারকে দ্রুত গুটিয়ে দেওয়ার চেষ্টা করবে নিশ্চয়। তবে আমার মনে হয় চারশো রানের ভেতরে যদি অল আউট করতে পারে তারা ভারতীয় শিবিরকে, তবে একমাত্র ইংল্য়ান্ডের সুযোগ রয়েছে এই ম্য়াচে।''

নাসেন হুসেন আরও বলেন, ''প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং আমরা দেখলাম। রোহিত, জাডেজা সেঞ্চুরি করল। ইংল্যান্ডের ব্যাটাররাও যখন ব্যাট করতে আসবে, তখন ওদেরও এমন ভয়ডরহীন ব্যাটিং করতে হবে। এর আগের ম্য়াচে আমরা দেখেছি যে ২০, ৩০, ৪০ রান করে আউট হয়ে গিয়েছে ব্যাটাররা। কিন্তু ওভাবে ম্য়াচ জেতা যায় না। ম্য়াচ জিততে হলে বড় রান করতে হবে। বড় সেঞ্চুরি হাঁকাতে হবে।"

গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। সরফরাজ খান ও ধ্রুব জুড়েল দুজন নতুন মুখ সুযোগ পেয়েছেন এই টেস্টে। ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গে নেমেছিলেন রোহিত। আগের ম্য়াচে দ্বিশতরান হাঁকানো জয়সওয়াল এই ইনিংসে ১০ রানে আউট হয়ে যায়। শুভমন গিল খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান। রজত পাতিদার এই ইনিংসেও ব্যর্থ হলেন। মাত্র ৫ রান করেন তিনি। মাত্র ৩৩ রান বোর্ডে তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল। এরপর রোহিত ও জাডেজা মিলে দলের হাল ধরেন। জোড়া সেঞ্চুরিতে রাজকোটে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন ভাল জায়গায় ভারত। প্রথম দিনের শেষে ৮৬ ওভারে ভারতের স্কোর ৩২৬/৫। ১৩১ রান করে আউট হয়েছেন রোহিত। ১১০ রানে অপরাজিত জাডেজা। এই দুইয়ের দৌলতেই ৩৩ রানে তিন উইকেট থেকে প্রথম দিনশেষে বেশ ভাল জায়গায় ভারত।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget