এক্সপ্লোর

Ind Vs Eng, 2021:চিপকে ভারতকে ২২৭ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড

চিপক টেস্টে ভারতকে ২২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড। ভারতের অধিনায়ক বিরাট কোহলি বেন স্টোকসের এমন একটা বলে আউট হলেন, যা নিচু হয়ে গিয়েছিল এবং প্রত্যাশিত বাউন্সও ছিল না।


চেন্নাই: চিপক টেস্টে ভারতকে ২২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড। ভারতের অধিনায়ক বিরাট কোহলি বেন স্টোকসের এমন একটা বলে আউট হলেন, যা নিচু হয়ে গিয়েছিল এবং প্রত্যাশিত বাউন্সও ছিল না। কোহলি প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ভারতের ম্যাচে টিকে থাকার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। প্রয়োজনের সময় জ্বলে উঠতে না পারায় এই হারের দায় অনেকটাই দলের ব্যাটসম্যানদের। অন্যদিকে, প্রথম ইনিংসে ৫০০-র বেশি রান ও টেস্টের শেষ ইনিংসে ভারতের ব্যাটিং অর্ডারকে গুঁড়িয়ে দেওয়ার জন্য ইংল্যান্ডকে কৃতিত্ব দিতেই হবে। 
সমর্থকদের আশা ছিল, পঞ্চম দিন জয়ের লক্ষ্যের দিকে এগোবে ভারত। সকালের সেই আশা কিছুক্ষণ পরেই বদলে গেল। লড়াইটা দাঁড়াল ম্যাচ বাঁচানোর। কিন্তু  যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের ব্যাটিং অর্ডার।  শুভমান গিল হাফসেঞ্চুরি করে আউট হয়ে যাওয়ার পর কাজটা খুবই কঠিন হয়ে যায় ভারতীয় ব্যাটসম্যানদের কাছে। পূজারা ফিরলেন ১৫ রান করে। রাহানেও খাতা না খুলেই আউট। ঋষভ পন্থ ১১ ও প্রথম ইনিংসের নায়ক ওয়াশিংটন সুন্দরও কোনও রান না করেই আউট হন। যাঁদের ব্যাটের দিকে তাকিয়েছিলেন সমর্থকরা, সেই ব্যাটসম্যানরা মধ্যাহ্নভোজের বিরতির আগেই সাজঘরে ফিরে যান।
ঘরের মাঠে ২০১৭-র পর এই প্রথম কোনও টেস্টে হারল ভারত। 
দ্বিতীয় ইনিংসের ভারতের সামনে জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্য রেখেছিল ইংল্যান্ড। জবাবে ভারত মাত্র ১৯২ রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ডের হয়ে জ্যাক লিড সর্বাধিক চার উইকেট নিয়েছেন। সেইসঙ্গে পেসার জেমস আন্ডারসন তিন উইকেট নেন। 
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে ভারত ৩৩৭ রানে অলআউট হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে ২৪১ রানের লিড পাওয়ার পর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৮ রানে গুটিয়ে গিয়েছিল। 
৪২০ রানের লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে চতুর্থ দিনের শেষে ভারতের রান ছিল ১ উইকেটে ৩৯। এদিন জ্যাক লিচ ও জেমস আন্ডারসনের বোলিং অ্যাটাকের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করলেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বাধিক রান এল বিরাটের ব্যাট থেকে। তিনি করলেন ৭২ রান। কিন্তু উইকেটের অন্য প্রান্ত থেকে যথাযথ সাহায্য পেলেন না তিনি। তরুণ শুভমান অবশ্য ৫০ রানের ইনিংস খেলেছেন। 
চেন্নাইয়ে টিম ইন্ডিয়ার গত ২২ বছরে এই প্রথম হার। এর আগে ভারত ১৯৯৯-এ পাকিস্তানের কাছে হেরেছিল। তারপর থেকে এই মাঠে ভারত আর কোনও ম্যাচ হারেনি। 
পঞ্চম দিনের ভারতের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি। টেস্টের শেষদিন জয়ের জন্য ভারতকে করতে হত ৩৮১ রান। কিন্তু ৫৮ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে ভারতের।  পূজারা ১৫ রান করে স্লিপে ক্যাচ তুলে আউট হন। 

এরপর তৃতীয় উইকেটে গিলের সঙ্গে কোহলির ৩৪ রানের পার্টনারশিপ হয়। কিন্তু গিল আন্ডারসনের বলে আউট হয়ে যান। গিল আউট হওয়ার পর ভরসা ছিল সহ অধিনায়ক রাহানের ওপর। কিন্তু খাতা না খুলেই আউট হন তিনি। 


ইংল্যান্ডের বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদের ক্রিজে থিতু হতে দেননি। তাঁরা নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকেন। 


প্রথম সেশনেই ভারত ১১৭ রানে ছয় উইকেট হারায়। তখনই ইংল্যান্ডের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget