এক্সপ্লোর

Neeraj Chopra Classic 2025: পিছিয়ে গেল নীরজ চোপড়া ক্লাসিক ২০২৫, কবে হবে এই টুর্নামেন্ট?

IND PAK Tension: এই নীরজ চোপড়া ক্লাসিক নিয়ে কম বিতর্ক হয়নি। গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জন নিরীহ মানুষের। এই ঘটনায় পাক মদতের আঁচ মিলেছিল।

বেঙ্গালুরু: আগামী ২৪ মে থেকে শুরু হওয়ার কথা ছিল নীরজ চোপড়া ক্লাসিক ২০২৫। যা পিছিয়ে গেল ভারত-পাকিস্তান বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। নীরজ চোপড়া ক্লাসিকের তরফে সোশ্য়াল মিডিয়া বিবৃতিতে জানানো হয়েছে, ''দেশের বর্তমান পরিস্থিতিতে নীরজ চোপড়া ক্লাসিকের প্রথম মরশুমের টুর্নামেন্টের সূচি পিছিয়ে দেওয়া হল। এই সিদ্ধান্ত নেওয়ার অন্য়তম কারণ অ্য়াথলিটদের নিরাপত্তা ও দেশের বৃহত্তর স্বার্থে।''

এই নীরজ চোপড়া ক্লাসিক নিয়ে কম বিতর্ক হয়নি। গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জন নিরীহ মানুষের। এই ঘটনায় পাক মদতের আঁচ মিলেছিল। কিন্তু ঘটনার আগেই নীরজ চোপড়া ক্লাসিকের জন্য পাকিস্তানের অ্য়াথলিট আর্শাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ। যদিও পরিবর্ত পরিস্থিতিতে আর্শাদও এই আমন্ত্রণ রাখেননি। এমনকী নীরজের তরফেও জানানো হয়েছিল যে দেশের স্বার্থ সবা আগে। তাই আর্শাদের সঙ্গে খেলা আর কোনওভাবেই সম্ভব নয়।

যদিও বিতর্ক এরপরও কমেনি। পহেলগাঁও ঘটনার পরও নীরজের সোশ্যাল মিডিয়া পোস্ট ইতিবাচকভাবে নেননি অনেক ভারতীয়রাই। আবার অপারেশন সিঁদুরের পর আর্শাদ যেভাবে পাকিস্তানের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে নিজের দেশের সমর্থনে সোচ্চার হয়েছেন, এরপরও নীরজকে খোঁচা দিয়েছেন ভারতীয়রা। যদিও শেষ পর্যন্ত যে টুর্নামেন্টে নিয়ে বিতর্কের শুরু, সেই টুর্নামেন্টই পিছিয়ে দেওয়া হল।

পিছিয়ে গেল আইপিএল, বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ

১৮তম আইপিএল কি স্থগিত, নাকি পুরোপুরি বাতিল করে দেওয়া হল টুর্নামেন্ট? তা নিয়েও শুরু হয়েছিল জোর জল্পনা। অবশেষে শুক্রবার দুপুরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল, আইপিএল পুরোপুরি বাতিল হচ্ছে না। স্থগিত রাখা হচ্ছে। এবং সেটা এক সপ্তাহের জন্য।ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হল, এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। পরিস্থিতি খতিয়ে দেখে টুর্নামেন্টের বাকি সূচি, এবং কোথায় খেলা হবে, তা জানানো হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে।

বেঙ্গল প্রো টি-২০ লিগের (Bengal Pro T20) সিজন টু স্থগিত করে দেওয়ার কথা ঘোষণা করল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। একটি বিবৃতিতে সিএবি সচিব নরেশ ওঝা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে গোটা বঙ্গ ক্রিকেট সমাজ ভারতীয় সেনাবাহিনির পাশে রয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget