এক্সপ্লোর

Neeraj Chopra: ৮৬.১৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে সোনা জয় নীরজের

Neeraj Chopra Classic: প্রথম থ্রোটি ফাউল হয়েছিল নীরজের। কিন্তু তৃতীয় থ্রোয়ে ফাইনালের সেরা থ্রোটি করেন নীরজ। কেনিয়ার জুলিয়াস ইয়েগো দ্বিতীয় স্থানে ও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে তৃতীয় স্থানে শেষ করেন।

বেঙ্গালুরু: নীরজ চোপড়া ক্লাসিক। নিজের নামের টুর্নামেন্ট। আর সেখানেই সোনা জিতলেন অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। চ্যাম্পিয়নশিপে সেরা থ্রোটি এল নীরজের হাত থেকেই। ৮৬.১৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন পানিপথের তরুণ। প্রথম থ্রোটি ফাউল হয়েছিল নীরজের। কিন্তু তৃতীয় থ্রোয়ে ফাইনালের সেরা থ্রোটি করেন নীরজ। কেনিয়ার জুলিয়াস ইয়েগো দ্বিতীয় স্থানে ও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে তৃতীয় স্থানে শেষ করেছিলেন। শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে বাজিমাত করলেন নীরজ চোপড়া।

দ্বিতীয় স্থানে থাকা কানাডার জ্যাভলিন থ্রোয়ার ৮৪.৫১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। তৃতীয় স্থানে শেষ করা শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে ৮৪.৩৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। চার ভারতীয় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তবে চূড়ান্ত রাউন্ডে খেলেন ২ ভারতীয়। এদিন প্রথম থ্রোয়ে নীরজ ফাউল করেন। দ্বিতীয় থ্রোয়ে ৮২.৯৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন পানিপথের তরুণ। এরপর তৃতীয় রাউন্ডেই প্রতিযোগিতার সেরা থ্রোটি করেন। চতুর্থ রাউন্ডে আরও একবার ফাউল করেছিলেন নীরজ। পঞ্চম রাউন্ডে ৮৪.০৭ মিটার অতিক্রম করেন তিনি। আর ষষ্ঠ তথা শেষ রাউন্ডে ৮২.২২ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ। সোনা জয়ের পর নীরজ বলেন, ''বেঙ্গালুরুতে এই প্রতিযোগিতায় খেলে খুব ভাল অভিজ্ঞতা হল। আরও দূরে ছুড়তে চেয়েছিলাম। কিন্তু উল্টো দিক থেকে হাওয়া বইছিল আজ। তবে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হয়েছে। সবচেয়ে বড় কথা, যে সমর্থন আমরা পেয়েছি তো ভোলার মতো নয়।''

এদিকে, এই নীরজ চোপড়া ক্লাসিকে আর্শাদ নাদিমের আমন্ত্রণ পাওয়া ও অংশ নেওয়া নিয়েই প্রশ্ন উঠেছিল। ভারত-পাকিস্তান টালমাটাল পরিস্থিতিতে প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী আর্শাদকে বন্ধু হিসেবে মানেননি নীরজ। এরপরই দুজনের সম্পর্কও ধীরে ধীরে তলানিতে পৌঁছতে থাকে। নীরজ সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, 'প্রথমেই আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমার নদিমের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক নেই । আমরা কখনওই ঘনিষ্ঠ বন্ধু ছিলাম না । ভারত-পাক সীমান্তে উত্তেজনা পরিস্থিতিতে এখন আমাদের মধ্যে আলাপচারিতা আগের মতো হবে না। কিন্তু যদি কেউ আমার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলে তাহলে আমিও সম্মানের সঙ্গে কথা বলি।''

এরপরই এশিয়ান অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য খেলতে যাওয়ার আগে নাদিমকে এই ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি নীরজের কোনও মন্তব্যের উত্তর দিতে চাই না এই পরিস্থিতিতে। ভারত-পাকিস্তান যুদ্ধকালিন পরিস্থিতি চলছে। আমি এটুকু জানি যে আমি একটি গ্রাম থেকে এসেছি। আমি ও আমার পরিবার সবসময় আমাদের আর্মিদের সমর্থনে গলা ফাটাব। ওঁদের পাশে থাকব।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Live: ভারতের স্পিন আক্রমণের সামনে কুপোকাত আফগানরা, ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
ভারতের স্পিন আক্রমণের সামনে কুপোকাত আফগানরা, ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
Suryakumar Yadav: মুম্বই ইন্ডিয়ান্স ও হার্দিককে সোশ্য়াল মিডিয়ায় আনফলো করলেন সূর্যকুমার, দূরত্ব কি আরও বাড়ল?
মুম্বই ইন্ডিয়ান্স ও হার্দিককে সোশ্য়াল মিডিয়ায় আনফলো করলেন সূর্যকুমার, দূরত্ব কি আরও বাড়ল?
Vaibhav Sooryavanshi: 'সচিন, বিরাটকেও টেক্কা দিয়ে এগিয়ে যাক সূর্যবংশী', 'বিস্ময় বালক'কে শুভেচ্ছা কঙ্গনার
'সচিন, বিরাটকেও টেক্কা দিয়ে এগিয়ে যাক সূর্যবংশী', 'বিস্ময় বালক'কে শুভেচ্ছা কঙ্গনার
Fifa World Cup 2026: বিশ্বকাপ শুরুর আগেই চাঞ্চল্য! ইংল্য়ান্ডের বেসক্যাম্পের সামনেই চলল গুলি, আহত ৯
বিশ্বকাপ শুরুর আগেই চাঞ্চল্য! ইংল্য়ান্ডের বেসক্যাম্পের সামনেই চলল গুলি, আহত ৯

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget