এক্সপ্লোর

জেমিসনের ৫ শিকার, ৪৮ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ভারত অলআউট ২৪২ রানে, নিউজিল্যান্ড ওপেনারদের দাপটে কোণঠাসা কোহলিরা

চোট পাওয়া ইশান্ত শর্মা খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে খেলছেন উমেশ যাদব।

ক্রাইস্টচার্চ: ছিল ১৯৪/৪। সেখান থেকে ৪৮ রানে শেষ ৬ উইকেটের পতন! ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল মাত্র ২৪২ রানে। জবাবে দারুণ শুরু নিউজিল্যান্ডের। প্রথম দিনের শেষে কিউয়িদের স্কোর বিনা উইকেটে ৬৩ রান। ভারতের চেয়ে আর ১৭৯ রানে পিছিয়ে নিউজিল্যান্ড। ফের বল হাতে ভারতের দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালেন কিউয়ি পেসার কাইল জেমিসন। তিনি নিলেন ৫ উইকেট। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথমবার ইনিংসে ৫ উইকেট হল তাঁর। টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। সবুজ পিচে চার পেসারে দল সাজিয়েছে কিউয়িরা। বাঁহাতি পেসার নিল ওয়্যাগনার  প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। সেই সঙ্গে মিডিয়াম পেসার হিসাবে রয়েছেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমও। স্পিনার শূন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। ইনিংসের ষষ্ঠ ওভারেই ময়ঙ্ক অগ্রবালকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দেন ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় উইকেটে পৃথ্বী শ ও চেতেশ্বর পূজারা ৫০ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। এরপরই জেমিসনের প্রত্যাঘাত। পৃথ্বীকে (৫৪ রান) ফেরান তিনি। ব্যাট হাতে ফের ব্যর্থ বিরাট কোহলি (৩ রান)। অজিঙ্ক রাহানে ফেরেন ৭ রানে। দুজনকেই আউট করেন টিম সাউদি। হনুমা বিহারী (৫৫ রান) ও পূজারা (৫৪ রান) লড়াই করলেও বড় স্কোর হয়নি। এই ম্যাচেও ঋদ্ধিমান সাহার পরিবর্তে প্রথম একাদশে সুযোদ দেওয়া হয় ঋষভ পন্থকে। ব্যাটিংয়ের কথা ভেবে। সেই ঋষভের ব্যাট হাতে অবদান? মাত্র ১২ রান। আর অশ্বিনের পরিবর্তে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে রবীন্দ্র জাডেজাকে। তিনিও ব্যাট হাতে ব্যর্থ (৯ রান)। জেমিসন ৪৫ রানে ৫ উইকেট নেন। দুটি করে উইকেট সাউদি ও বোল্টের। এক উইকেট ওয়্যাগনারের। চোট পাওয়া ইশান্ত শর্মা খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে খেলছেন উমেশ যাদব। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার দাপট দেখাচ্ছেন। টম ব্লান্ডল ২৯ এবং টম ল্যাথাম ২৭ রানে অপরাজিত।

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget