এক্সপ্লোর

Sachin On Maxwell: ঐতিহাসিক ওয়ান ডে ইনিংসেও নেই কোনও ফুটওয়ার্ক? ম্যাক্সওয়েলকে সার্টিফিকেট দিয়ে কী বললেন সচিন?

ICC World Cup 2023: অসহ্য শারীরিক যন্ত্রণা নিয়ে টিকে থেকে দলকে সেমিফাইনালে তোলা, এক পায়ে যেভাবে দাঁড়িয়ে একটা গোটা দলের বিশ্বকাপের স্বপ্ন শেষ করে দিলেন, তাতে এখনও আচ্ছন্ন গোটা ক্রিকেট বিশ্ব।

মুম্বই: পথচলতি একটা ভাষা আমরা গলি ক্রিকেটে প্রায়ই শুনে থাকি। তাড়ু প্লেয়ার। এমন কোনও ব্য়াটার যে ক্রিজে এলে শুধুমাত্র বড় শট খেলার জন্যই চেষ্টা করে। আর তার জন্য হয় সেই শটে কখনও ছক্কা হয় তো কখনও আউট হতে হয় সেই প্লেয়ারকে। গতকাল ওয়ান ডে ক্রিকেটের সর্বকালের অন্য়তম সেরা একটি ইনিংস খেলা গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) পরিচিতিও ছিল অনেকটা এমনই। তিনি নাকি ধরে খেলতে পারেন না। তিনি নাকি সিঙ্গলসে খেলতে পারেন না। তিনি ক্রিজে এসে শুরু থেকেই চালিয়ে খেলার চেষ্টা করেন আর নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন। ম্যাক্সওয়েলের ফুটওয়ার্ক নেই, তিনি কোনও ব্যাকারণগত ক্রিকেটীয় শট খেলেন না, বারবার শোনা গিয়েছে এমনটা। আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ২০১ রানের ইনিংসের পর অবশ্য় ছবিটা অনেকটাই বদলেছে। অজি অলরাউন্ডারের ক্রিজে অসহ্য শারীরিক যন্ত্রণা নিয়ে টিকে থেকে দলকে সেমিফাইনালে তোলা, এক পায়ে যেভাবে দাঁড়িয়ে একটা গোটা দলের বিশ্বকাপের স্বপ্ন শেষ করে দিলেন, তাতে এখনও আচ্ছন্ন গোটা ক্রিকেট বিশ্ব। স্বয়ং কিংবদন্তি সচিন তেন্ডুলকরও গতকালই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন যে তাঁর দেখা সেরা ওয়ান ডে ইনিংস এটি। এবার গ্লেনের ফুটওয়ার্ক নিয়ে ওঠা প্রশ্নও তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মাস্টার ব্লাস্টার।

কিছুক্ষণ আগেই ইনস্টাগ্রামে এক পোস্টে সচিন লিখেছেন, ''জীবন ও ক্রিকেট অনেকটা সমান্তরাল। কখনও তা আপনাকে পেছনে টেনে আনে তো কখনও এগিয়ে দিতে সাহায্য করে। গতকাল খেলা চলাকালিন ম্যাক্সওয়েলের পায়ে ক্র্যাম্প এসেছিল। ক্রিজে থাকতে হয়েছিল এরপরও তাঁকে। চোখ বলের ওপর রাখতে হচ্ছিল। হাত ও চোখের সমন্বয় আরও দুর্দান্তভাবে হয়েছিল তাঁর। অসাধার ব্যাট চালিয়েছিল ও। বিভিন্ন ফর্ম্যাটের খেলায় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম ফুটওয়ার্কের প্রয়োজন হয়। আবার কখনও ফুটওয়ার্ক না থাকাটাও দারুণ একটা বিষয় হয়ে যায়।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

গতকাল ম্য়াক্সওয়েলের ইনিংস দেখার পরই সচিন নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ''ইব্রাহিম জাদ্রানের দারুণ ইনিংস ম্যাচের প্রথমার্ধে আফগানিস্তানকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছিল। ম্যাচে ৭০ ওভার আফগানিস্তান ভাল খেলেছে। কিন্তু শেষ ২৫ ওভারে ম্যাক্সি সব হিসেব নিকেশ বদলে দিল। সবচেয়ে চাপের মুখে সেরা পারফরম্যান্স। আমার দেখা সেরা ওয়ান ডে ইনিংস।''

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Kunal Ghosh: 'পুলিশ পোজ দিয়ে ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে', নির্মলের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে কুণাল
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget