এক্সপ্লোর

বিশ্বকাপ এখনও শুরু হয়নি, প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে চিন্তার কারণ নেই, বলছেন সচিন

এবারের বিশ্বকাপে আফগানিস্তান চমক দিতে পারে বলে মনে করছেন সচিন।

মুম্বই: বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল হেরে গেলেও, এই ফলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সচিন তেন্ডুলকর। এই কিংবদন্তীর মতে, প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে চিন্তার কিছু নেই। প্রস্তুতি ম্যাচের মাধ্যমে ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে আরও পরিচিত হওয়ার চেষ্টা করা উচিত বিরাট কোহলিদের। আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তার আগে সচিন বলেছেন, ‘আমি প্রতিটি ম্যাচে ভারতীয় দলের বিচার করব না। একটি প্রতিযোগিতায় কোনও ম্যাচে খারাপ ফল হতেই পারে। আসল প্রতিযোগিতা এখনও শুরু হয়নি। ফলে এখনই ভয় পাচ্ছি না। একটি বা দু’টি ম্যাচে খারাপ ফল হতেই পারে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলিকে কাজে লাগানো উচিত ভারতীয় দলের। বিশ্বকাপে পিচ কেমন আচরণ করতে পারে, সেটা বোঝার চেষ্টা করা উচিত ভারতীয় ক্রিকেটারদের।’ সচিন আরও বলেছেন, ‘অনেক সময়ই দলগুলি ব্যাটিং লাইনআপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে। কোনও দলই প্রথম একাদশ নিয়ে নিশ্চিত নয়। বেশ কয়েকজন ব্যাটসম্যান ও বোলারকে বিশ্রাম দেওয়া হচ্ছে। কোনও দলই আসল প্রথম একাদশ দেখাতে চাইছে না। সব দলই বিভিন্ন যুগলবন্দি দেখে নিতে চাইছে।’ এবারের বিশ্বকাপে আফগানিস্তান চমক দিতে পারে বলে মনে করছেন সচিন। তিনি আফগানদের স্পিন বোলিংকে অন্যতম সেরা বলছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: গিল-রাহুলের সেঞ্চুরি, সাইয়ের অর্ধশতরান, প্রথম দিনের শেষেই ৩৬৮/৩ বোর্ডে তুলে নিল ভারত
গিল-রাহুলের সেঞ্চুরি, সাইয়ের অর্ধশতরান, প্রথম দিনের শেষেই ৩৬৮/৩ বোর্ডে তুলে নিল ভারত
IND vs AFG Live Score: রাহুলের পর গিলের সেঞ্চুরি, প্রথম দিনের শেষেই রানের পাহাড়ে ভারত
রাহুলের পর গিলের সেঞ্চুরি, প্রথম দিনের শেষেই রানের পাহাড়ে ভারত
Vaibhav Sooryavanshi: সচিনকে টেক্কা, ১৫ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পেতেই বিশ্বরেকর্ড বৈভবের
সচিনকে টেক্কা, ১৫ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পেতেই বিশ্বরেকর্ড বৈভবের
Hardik Pandya: ফিটনেস টেস্টে পাশ করলেন হার্দিক, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কি দলে ঢুকছেন?
ফিটনেস টেস্টে পাশ করলেন হার্দিক, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কি দলে ঢুকছেন?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget