এক্সপ্লোর

IND vs PAK: 'নম্বর থাকা সত্ত্বেও ধোনি ছাড়া কেউ মেসেজ করেননি', বিরাটের ঈঙ্গিত কাদের দিকে?

Asia Cup, IND vs PAK: গত ডিসেম্বরে টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট। তার আগেই অবশ্য সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কোহলিকে।

দুবাই: এশিয়া কাপের (Asia Cup 2022) আগে পর্যন্ত তাঁর ব্যাটিং ফর্ম নিয়ে হাজারাে প্রশ্ন উঠছিল। কিন্তু গত ৩ ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) ফের বুঝিয়ে দিয়েছেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি। তাঁর মধ্যে যে এখনও অনেক ক্রিকেট বেঁছে রয়েছে, তার প্রমাণ দিয়েছেন ব্য়াট হাতে। হংকংয়ের পর গতকাল পাকিস্তানের (IND vs PAK) বিরুদ্ধেও সুপার ফোরের ম্যাচেও অর্ধশতরান হাঁকিয়েছেন। ভারত হারলও কিং কোহলির ব্য়াটিংয়ে মজে সবাই। ৪৪ বলে ৬০ রানের ইনিংসে হাঁকিয়েছেন ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা। তবে বিরাটের ব্য়াটিং নয়, খেলা শেষে সাংবাদিক বৈঠকে এসে বিরাটের একটি মন্তব্য এই মুহূর্তে ভাইরাল। 

কী বলছেন বিরাট?

গত ডিসেম্বরে টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট। তার আগেই অবশ্য সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কোহলিকে। গত বছরটা একদমই ভাল যায়নি তাঁর। ব্যাটে একের পর এক ইনিংসে ফ্লপ। ক্রিকেট বিশেষজ্ঞরা বিভিন্ন পরামর্শ দিচ্ছিলেন বিরাটকে। তবে পুরোটাই ছিল মূলত সোশাল মিডিয়ায় ও অথবা সংবাদমাধ্যমের মারফৎ। আর এই বিষয়টিই কোথাও খারাপ লেগেছে কোহলির। গতকাল ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে বিরাট বলেন, ''আমি যখন টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াই, তখন একমাত্র মহেন্দ্র সিংহ ধোনি আমাকে মেসেজ করেছিলেন। আমার ফোন নম্বর তো অনেকের কাছেই রয়েছে। কিন্তু কেউই আমাকে মেসেজ করেননি। তবে তাঁরাই আবার টিভির সামনে, সোশাল মিডিয়ায় আমাকে বিভিন্নভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন। আমি মনে করি যদি কারও আমাকে কিছু বলার থাকে, তাহলে তো সামনাসামনি বলতে পারতেন তাঁরা। এভাবে টিভির সামনে এসে পরামর্শ দেওয়াটা আমি ঠিক মনে করি না।''

প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, ''ধোনি ও আমার মধ্যে সম্পর্কটা কেমন, তা এখান থেকেই বোঝা যাচ্ছেয। পারস্পরিক সম্মান রয়েছে আমাদের ২ জনের ২ জনের প্রতি। আমার মনে হয় আমি যদি কাউকে কােনওভাবে সাহায্য করতে চাই বা কারও পাশে দাঁড়াতে চাই, তাহলে তাঁর সঙ্গে সামনাসামনি কথা বলব। কখনওই এভাবে টিভিতে বা সোশাল মিডিয়ায় এসে নয়। কারণ ওটার গুরুত্ব আমার কাছে নেই বললেই চলে।"

আরও পড়ুন: গ্যালারিতে ঊর্বশী, ব্যাটে রান নেই পন্থের, কী বলছে সোশাল মিডিয়া?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget