এক্সপ্লোর

বিরাটের দল সর্বকালের অন্যতম সেরা, বলছেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লাল

১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভিভ রিচার্ডসের উইকেট নিয়েছিলেন মদন লাল।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন তারকা মদন লাল। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য মদন লাল বলেছেন, ‘বিরাট কোহলি যেভাবে পেসারদের উৎসাহ দেয়, অন্য কোনও অধিনায়ক সেটা করেননি। আমি এ বিষয়ে বাজি ধরতে পারি। ১৫-২০ বছর আগে ভারত এত ম্যাচ জিতত না। কারণ, এত ভাল পেস আক্রমণ ছিল না। এখন পেস আক্রমণ ভাল বলেই এত বেশি ম্যাচ জিতছে ভারত। বিরাট জানে, দলের পেস আক্রমণ যদি ভাল হয়, তাহলে জেতার সম্ভাবনা বেশি থাকে।’ মদন লাল আরও বলেছেন, ‘পেস বোলারদের উৎসাহ দেওয়ার সংস্কৃতি চালু করেছিলেন সুনীল গাওস্কর। বিরাট যেভাবে এটা করছে, সেটা অবিশ্বাস্য। পেসারদের বিষয়ে ও ঠিক পথে চলছে। ভারতীয় দলে চার-পাঁচজন বোলার আছে যারা ভবিষ্যতে আমাদের অনেক ম্যাচ জেতাবে।’ বিরাটের প্রশংসা করে মদন লাল আরও বলেছেন, ‘১৯৮৫ সালের ভারতীয় দলের সঙ্গে বিরাটের দলের তুলনা করা কঠিন। আমার মতে, এই দল সর্বকালের অন্যতম সেরা। সৌরভ (গঙ্গোপাধ্যায়), মহেন্দ্র সিংহ ধোনির পর এখন বিরাট কোহলি। ও খেলার ধারাই বদলে দিয়েছে। ওর নিজের দক্ষতার উপর ভরসা আছে। ও ফিটনেসের নতুন সংস্কৃতি গড়ে তুলেছে। ওর আগ্রাসন আমি পছন্দ করি। অনেকে ওর সমালোচনা করে, কিন্তু আমি সেটায় বিশ্বাসী নই। দলের অধিনায়ক যদি আগ্রাসী হয়, তাহলে তার তারিফ করা উচিত। কখনও কখনও আগ্রাসন মাত্রা ছাড়িয়ে যায়। তবে সেটা ঠিক আছে। খেলায় এরকম হতেই পারে। ও সবসময় জিততে চায়। আমরা এখন অস্ট্রেলিয়া সফরে গেলে, ওরা ভারতীয় দলকে ভয় পায়। আমরা ইংল্যান্ড সফরে গেলে, ওরাও আতঙ্কে থাকে।’ ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভিভ রিচার্ডসের উইকেট নিয়েছিলেন মদন লাল। অসাধারণ ক্যাচ নিয়েছিলেন কপিল। এই উইকেটটা ভারতের জয়ের পথ প্রশস্ত করে দিয়েছিল।

সেরা শিরোনাম

India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget