এক্সপ্লোর

দক্ষিণ আফ্রিকা সফরের আগে প্রস্তুতির সময়ই পেলাম না, ক্ষোভ কোহলির, গুরুত্ব দিয়ে বিচার করা উচিত, মত বোর্ড কর্তার

নাগপুর: ২৪ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজ শেষ হচ্ছে। ২৭ তারিখই দক্ষিণ আফ্রিকা সফর ভারতীয় ক্রিকেট দলের। সেখানে তিনটি টেস্ট, ৬টি একদিন ও তিনটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে। এহেন ঠাসা সফরসূচির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিরাট কোহলির খেদ, দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রস্তুতির সময়ই পাচ্ছেন না তাঁরা। আগামীকাল নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর প্রাক্কালে ভারতীয় অধিনায়ককে তিনি বাউন্স ভরা পিচ চেয়েছেন কিনা, প্রশ্ন করা হলে বিরাট বলেন, হ্যাঁ। কেননা দুর্ভাগ্যের ব্যাপার হল, চলতি সিরিজ শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা রওনা হওয়ার আগে মাত্র দুটো দিন পাচ্ছি। হাতে কোনও বিকল্প নেই। পরিস্থিতি অনুযায়ীই চলতে হবে। পুরো একটা মাস হাতে পেলে ক্যাম্প করে যথাযথ প্রস্তুতির সুযোগ মিলত। যা অবস্থা, তার মধ্যেই কাজ চালিয়ে নিতে হবে। কোহলি বড় সিরিজের জন্য টিমকে তৈরি হওয়ার সময় দিতে একাধিক সিরিজের মাঝখানে ব্যবধান রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বলেন, যথারীতি সময়ের অভাব। আমার মনে হয়, ভবিষ্যতে খতিয়ে দেখা দরকার ব্যাপারটা। বিদেশ সফরের সময় সেখানকার দলটা কেমন সহজে বুঝে নেই, কিন্তু আমরা নিজেদের তৈরি করতে কতটা সময় পেলাম, তা দেখি না। আর টেস্টের ফল দেখে সবাই প্লেয়ারদের বিচার শুরু করে দেয়। কিন্তু আগে উপযুক্ত সময়, সুযোগ দেওয়া উচিত, যেখানে ঠিকমতো প্রস্তুতির সুযোগ মিলবে। তারপরই আমাদের সমালোচনা করার এক্তিয়ার জন্মায়। সুতরাং আমাদের সানে নিজেদের চ্যালেঞ্জ করার, দক্ষিণ আফ্রিকার পরিস্থিতির সামনাসামনি হওয়ার ভাল সুযোগ এসেছে বলে মনে হয়। প্রসঙ্গত, আইপিএল থেকে একটানা খেলেই চলেছেন ভারতীয় ক্রিকেটাররা। এদিকে কোহলির বক্তব্য প্রসঙ্গে বিসিসিআইয়ের অস্থায়ী সভাপতি সি কে খন্নার বক্তব্য, বিরাট ভারতীয় দলের অধিনায়ক। ক্রিকেটের ব্যাপারে ওঁর মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। টিমের পারফরম্যান্সে আমরা গর্বিত। কিন্তু প্লেয়াররা ক্লান্ত, অবসন্ন বোধ করছে। সমস্যাটা আরও খোলা মনে দেখা প্রয়োজন। ভবিষ্যতে হোম সিরিজের ক্ষেত্রে বোর্ডকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান তিনি। বলেন, কোনও বিরতি না দিয়ে পরপর তিনটে সিরিজ খেলা ঠিক কিনা, ভেবে দেখতে হবে। ৯ ডিসেম্বরের বিশেষ সাধারণ বৈঠকের এজেন্ডায় বিষয়টা থাকলে ভাল হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
England Football Team: ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget