এক্সপ্লোর

Wrestler Protest: ব্রিজভূষণকে গ্রেফতার করার মত পর্যাপ্ত প্রমাণ নেই, বলছে দিল্লি পুলিশের সূত্র

Brij Bhushan Update: ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে ভারতের শীর্ষ কুস্তিগিররা তাঁর অপসারণের দাবিতে টানা আন্দোলন করছেন।

নয়াদিল্লি: গত কয়েক মাস ধরে ভারতীয় কুস্তি জগতে সবচেয়ে আলোচিত নাম তিনি। তিনি সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংহ। সাত মহিলা কুস্তিগীর তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। যা নিয়ে রীতিমত প্রতিবাদে রাস্তাতেও নেমেছেন তাঁরা। তাঁদের সঙ্গে রয়েছেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাত, বজরং পুনিয়ার মত কুস্তিগীররা। ব্রিজভূষণের গ্রেফতারের দাবিতে প্রতিদিন সোচ্চার হচ্ছেন তাঁরা। কিন্তু দিল্লি পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যে প্রমাণ না থাকায় ব্রিজভূষণকে গ্রেফতার করা সম্ভব নয়। এমনকী দিল্লি পুলিশের পক্ষ থেকে আগামী ১৫ দিনের মধ্যে একটি রিপোর্টও পেশ করা হবে। 

দিল্লি পুুলিশের সূত্র জানিয়েছে, ''তদন্ত চলছে। কিন্তু এরমধ্যেই ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে, তার কোনও সঠিক নথি বা প্রমাণ পাওয়া যায়নি। দিল্লি পুলিশের পক্ষ থেকে আগামী ১৫ দিনের মধ্য়ে একটি রিপোর্টও পেশ করা হবে।'' 

এদিকে, মঙ্গলবার বিকেলে গঙ্গায় পদক-বিসর্জনের ভাবনা থেকে সরে এলেও এবার তাঁরা দাবি আদায়ের জন্য বেঁধে দিলেন চরম সময়সীমা। সরাসরি কেন্দ্রীয় সরকারকে পাঁচ দিন সময় দিয়েছেন কুস্তিগিররা। সাক্ষী, বজরংদের বক্তব্য, আগামী পাঁচ দিনের মধ্যে পদক্ষেপ করতে হবে সরকারকে। সেই সময়সীমার মধ্যেও সরকারের তরফে ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়া হলে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাববেন বলেই জানিয়েছেন। এদিন বিকেলে পদক গঙ্গায় বিসর্জনের জন্য হরিদ্বারের হরি কি পৌরিতে জড়ো হয়েছিলেন কুস্তিগিররা। কিন্তু দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে তাঁদের ঘাম-রক্ত ঝরিয়ে সম্মানিত করার স্মারক তথা পদক তাঁরা যেন এভাবে বিসর্জন না দেন, সেটা বোঝাতে সেখানে হাজির হন কৃষকনেতা নরেশ তিকায়েত। বোঝাতে গিয়ে বারবার বেগ পেতে হলেও শেষপর্যন্ত কুস্তিগিরদের বুঝিয়ে পদক গঙ্গায় বিসর্জন দেওয়া থেকে তাঁদের বিরত করতে সক্ষম হন তিনি। 

উল্লেখ্য, ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে ভারতের শীর্ষ কুস্তিগিররা তাঁর অপসারণের দাবিতে টানা আন্দোলন করছেন। রাজধানীতে দীর্ঘ ধর্নার পরে কিছুদিন আগে নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন তাঁদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দিল্লির যন্তরমন্তর চত্বর। বিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিক-সহ ৩ কুস্তিগির এবং ১০৯ জন আন্দোলনকারীদের আটক করে দিল্লি পুলিশ। পরে মহিলাদের ছেড়ে দেওয়া হয়। আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগিরদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, পুলিশকে নিগ্রহ, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। খালি করে দেওয়া হয় যন্তর মন্তর চত্বর। যদিও কুস্তিগিররা মোটেই দমছেন না। তাঁরা নিজেদের দাবিতে অবস্থান, আন্দোলনে অনড়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget