এক্সপ্লোর

Wimbledon 2022: টানা ২৭ ম্যাচ জয় টুর্নামেন্টে, উইম্বলডনে অষ্টমবার ফাইনালে জকোভিচ

Novak Djokovic: এই নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে অষ্টমবার ফাইনালে পৌঁছে গেলেন ২০টি গ্র্যান্ডস্লামের মালিক। খেলার ফল জোকারের পক্ষে ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪।  

লন্ডন: উইম্বলডনে (Wimbledon 2022) টানা ২৭ তম জয় পেলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সার্বিয়ার এই টেনিস তারকা সেমিফাইনালে হারিয়ে দিলেন ব্রিটেনের ক্যাম নরিকে। প্রথম সেট হেরে গিয়েও পরের তিন সেটে টানা জয় পেয়ে ম্যাচ জিতে যান জোকার। এই নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে অষ্টমবার ফাইনালে পৌঁছে গেলেন ২০টি গ্র্যান্ডস্লামের মালিক। খেলার ফল জোকারের পক্ষে ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪।  

প্রখর গরম, অল ইংল্যান্ড কোর্টে নোভাক ঝড়

অন্যান্য দিনের তুলনায় প্রখর গরম ছিল গতকাল। অল ইংল্যান্ড কোর্টে ম্যাচের শেষে সেই কথা বলতে শোনা গিয়েছিল জকোভিচের মুখেও। শুরু থেকেই তাই দুজনকেই বেশ অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছিল। ক্রমেই তোয়ালে দিয়ে ঘাম মুছতে দেখা যাচ্ছিল জোকারকে। প্রথম সেটে হেরেও যান অপ্রত্যাশিতভাবে। টুর্নামেন্টের নবম বাছাই নরি প্রথম সেটে একপেশে লড়াইয়ে সার্বিয়না তারকাকে হারিয়ে দেবেন এ কথা কেউ ভাবতেও পারেননি। কিন্তু এই ভাবে হেরেও প্রত্যাবর্তন করাটা অভ্যেসে পরিণত করে ফেলেছেন জকোভিচ। 

পরের তিন সেটে টানা জয়

এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সেটে টানা জিতে যান নোভাক। দ্বিতীয় সেটে জকোভিচের অভিজ্ঞতা নিঁখুত ড্রপ শট ও শক্তিশালী ব্যাকহ্যান্ডের সামনে নাজেহাল হয়ে যান নরি। সেই সেট ৬-৩ ব্যবধানে জয় পান জোকার। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উইম্বলডনে ১১ বার সেমিফাইনালে উঠেছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা। সেই মতো পরের ২ সেটও জিতে ম্যাচ জিতে যান। উইম্বলডনে ওপেন যুগে তৃতীয় খেলােয়াড় হিসেবে ৩৫ বছর বা তার বেশি বয়সে ফাইনালে ওঠার নজর গড়লেন জকোভিচ। এর আগে রজার ফেডেরার ও কেন রোসওয়াল এই কৃতিত্ব অর্জন করেছিলেন। টুর্নামেন্টের ফাইনালে নিক কির্গিয়সের বিরুদ্ধে খেলতে নামবেন জকােভিচ। আগের বার মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এবার জিতলে টানা চারবার উইম্বলডন খেতাব জিতবেন জোকার।

আরও পড়ুন: মহৎ উদ্যোগ, সৌরভের পঞ্চাশতম জন্মদিনে ক্যান্সার আক্রান্ত শিশুদের উপহার বিলি

সেরা শিরোনাম

Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Brazil vs Norway: হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
FIFA World Cup 2026: দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget