এক্সপ্লোর

ODI World cup 2023: ব্যাট হাতে ব্রিটিশ-বধ করে উঠে কড়া শাস্তির মুখে আফগান তারকা

Rahmanullah Gurbaz: আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গ করেছেন আফগান উইকেটকিপার-ব্যাটার। যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেন।

নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন (Eng vs Afg)। তাঁর দাপটে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে আফগানিস্তান। তবে ইংরেজ-বধের নায়ক রহমানুল্লাহ গুরবাজ়কে (Rahmanullah Gurbaz) কড়া শাস্তির মুখে পড়তে হল। 

আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গ করেছেন আফগান উইকেটকিপার-ব্যাটার। যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেন। নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে (বর্তমানে অরুণ জেটলি স্টেডিয়াম) আইসিসি-র আচরণবিধির আর্টিকল ২.২-এ উল্লিখিত ধারা ভঙ্গ করেছেন। যা হল পোশাক, মাঠের কোনও সরঞ্জাম বা ফিটিংস ভেঙে ফেলা বা নষ্ট করা। গুরবাজ়ের একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটা অবশ্য তাঁর প্রথম অপরাধ।

ঘটনাটি আফগান ইনিংসের ১৯তম ওভারের। আউট হওয়ার হতাশায় বাউন্ডারি রোপ ও চেয়ারের ওপর ব্যাট আছড়ে মেরেছিলেন গুরবাজ়। আইসিসি-র ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে নিজের দোষ স্বীকার করে নেন গুরবাজ়। তাই আর শুনানির প্রয়োজন হয়নি। তবে আগামী ২ বছরের মধ্যে আরও তিনবার একই দোষ করলে নির্বাসিতও হতে পারেন গুরবাজ়।

রবিবার ভূমিকম্প অনুভূত হয়েছিল আফগানিস্তানে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। কম্পনের উৎসস্থল হেরাট শহর সংলগ্ন এলাকা। ভূগর্ভের ৬.৩ কিলোমিটার গভীর থেকে ছড়িয়ে পড়ে কম্পন। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। কিন্তু কম্পনের তীব্রতার নিরিখে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে গত রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৯ রানে জয় ছিনিয়ে নেয় আফগানিস্তান। ম্যাচের জয়ের পরই একটি ভিডিও ক্লিপস ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব উর রহমনকে জড়়িয়ে ধরে কাঁদছেন এই খুদে।  

নিজের সোশ্য়াল মিডিয়ায় কয়েকটি ক্লিপিংস ও ছবি পোস্ট করেছেন মুজিব। সেখানে তিনি লেখেন, ''এই ছোট্ট ছেলেটি আফগানিস্তানি নয়, ভারতীয়। ওর সঙ্গে দেখা করে দারুণ লাগল। ক্রিকেট শুধুমাত্র খেলা নয়, ক্রিকেট এক আবেগের নাম। সমস্ত দর্শক ও সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই আমাদের জন্য মাঠে এসে গলা ফাটনোর জন্য ও আমাদের পাশে থাকার জন্য়। এভাবেই পাশে থাকবেন সবাই। অনেক অনেক ভালবাসা দিল্লির মানুষদের।''

মাঠের সাইডলাইনের একেবারে ধারেই ছিল খুদে দর্শকের আসন। খেলা শেষ হওয়ার পর ম্যাচের সেরা মুজিব উর রহমান কাছাকাছি আসতেই তাঁকে ছোঁয়ার চেষ্টা করে ছেলেটি। তখন আফগানিস্তানের ক্রিকেটারেরা ইংল্যান্ডকে হারানোর আনন্দে মাতোয়ারা। কিন্তু খুদে সমর্থককে উপেক্ষা করতে পারেননি মুজিব। তাকে মাঠে ডেকে নেন আফগান অলরাউন্ডার। কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরেন। খানিক ক্ষণ কথা বলে খুদে ক্রিকেটারকে শান্ত করেন মুজিব। আফগান অলরাউন্ডার বোঝানোর পর থামে তার কান্না। 

আরও পড়়ুন: ABP Exclusive: দেবী দুর্গার বেশে ক্রিকেটার শামির স্ত্রী হাসিন, বলছেন ধর্ম যার যার, উৎসব সবার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget