এক্সপ্লোর

ENG vs NED, Match Highlights: স্টোকসের শতরান, রাশিদ, মঈনের তিনটি করে শিকার, বিশ্বকাপে দ্বিতীয় জয় ইংল্যান্ডের

ENG vs NED: ৩৪০ রান তাড়া করতে নেমে ১৭৯ রানেই অল আউট হয়ে গেল স্কট এডওয়ার্ডসের দল। ১৬০ রানে ম্যাচ জিতে নিল বাটলার বাহিনী। চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় এটি ইংল্যান্ডের। 

পুণে: স্টোকসের সেঞ্চুরির ওপর ভর করে বোর্ডে সাড়ে তিনশোর কাছাকাছি রান তুলে ফেলেছিল ইংল্যান্ড (England Cricket Team)। খাতায় কলমে দুর্বল নেদারল্যান্ডসের (Netherlands) পক্ষে যে কোনওভাবেই সম্ভব নয় ইংল্যান্ডের শক্তিশালী বোলিং অ্যাটাক সামলে এই ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া। তবে চলতি বিশ্বকাপে বাটলারদের ক্রমাগত ব্যর্থতা কোথাও একটা অনেকেই ভেবেছিল যে ডাচরা অঘটন ঘটাতেই পারে। তবে শেষ পর্যন্ত তা হল না। ৩৪০ রান তাড়া করতে নেমে ১৭৯ রানেই অল আউট হয়ে গেল স্কট এডওয়ার্ডসের দল। ১৬০ রানে ম্যাচ জিতে নিল বাটলার বাহিনী। চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় এটি ইংল্যান্ডের। 

রান তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই উইকেট হারাতে থাকে ডাচ বাহিনী। ম্যাক্সও ওওড ও কলিন অকারম্যান রান পাননি। প্রথম জন ৫ রান দ্বিতীয় জন ১১ রান করেই ফিরলেন প্যাভিলিয়নে। এরপর বারেসি ও সিব্র্যান্ট মিলে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলেন। তবে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় বারেসিকে। এরপর সিব্র্যান্টও বেশিক্ষণ খেলতে পারেননি। তিনি ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষ দিকে অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও তেজা নাদিমুনুরু মিলে একটা মরিয়া চেষ্টা করছিলেন, তবে তাতেও কাজে কাজ কিছুই হয়নি। স্কট ৩৮ ও তেজা ৪১ রানে আউট হয়ে যান। ইংল্যান্ড বেলাারদের মধ্যে মঈন আলি ও আদিল রাশিদ ৩টি করে উইকেট নেন। 

এদিন পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশনের স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আঘাত ছিলই তাছাড়াও চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জনের কঠিন চ্যালেঞ্জ ইংল্যান্ডের কাছে এই ম্যাচ ছিল জয়ের সরণিতে ফেরার জন্য। ওপেনিংয়ে নেমেছিলেন মালান ও বেয়ারস্টো। বেয়ারস্টো ১৫ রানের বেশি করতে পারেননি। তবে মালান অর্ধশতরানের ইনিংস খেলেন। ৮৭ রান করে আউট হন তিনি। জো রুট ও হ্যারি ব্রুকও বড় রান পাননি। প্রথম জন ২৮ ও দ্বিতীয় জন ১১ রান করে ফেরেন প্যাভিলিয়নে। যদিও বেন স্টোকস ছিলেন এদিন নিজের পুরনো মেজাজে। ৮৪ বলে ১০৮ রানের ইনিংস খেলে আউট হন ইংল্যান্ডের অলরাউন্ডার। ৬টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন ক্রিস ওকস। ব্রিটিশ অলরাউন্ডার ব্যাট হাতে এদিন গুরুত্বপূর্ণ ৫১ রানের ইনিংস খেলেন। মূলত এই ২ জনের ব্যাটিংয়ের ওপর নির্ভর করেই তিনশোর গণ্ডির কাছে পৌঁছে গিয়েছিল ইংল্যান্ড শিবির। শেষ পর্যন্ত ওকস ফিরলেও স্টোকস দলকে ৩৩৯-এ পৌঁছে দেন শেষ পর্যন্ত। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget