এক্সপ্লোর

IND Vs NED, Innings Highlights: রাহুল-শ্রেয়সের সেঞ্চুরিতে দীপাবলির রোশনাই, ডাচদের বিরুদ্ধে ভারত তুলল ৪১০/৪

ODI World Cup: নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪১০/৪ তুলল ভারত। ডাচদের সামনে ৪১১ রান তুলে ম্যাচ জেতার কঠিন চ্যালেঞ্জ।

বেঙ্গালুরু: বিশ্বকাপের (ODI World Cup) দলে তাঁরা সুযোগ পাবেন কি না, তা নিয়েই এক সময় ছিল ঘোরতর সংশয়। চোট-আঘাতে জর্জরিত হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন দুজনই। একজন তো আবার আইপিএলে মাঠেই নামতে পারেননি। তাঁর পরিবর্তে নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দলকে। এমনকী, বিশ্বকাপের প্রথম ম্য়াচের আগে তাঁরা সম্পূর্ণ ফিট হবেন কি না, তা নিয়েও ছিল চর্চা। কোনও কোনও মহল থেকে তো এও ভাসিয়ে দেওয়া হচ্ছিল যে, আধাফিট কোনও ক্রিকেটারকে কেন বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে বয়ে বেড়ানো হবে।

সেই শ্রেয়স আইয়ার ও কে এল রাহুলই রবিবার আলো ছড়ালেন। তাও দীপাবলির সন্ধ্যায়। যেদিন আলোর উৎসবে মেতে ওঠে গোটা দেশ। আকাশে উড়তে দেখা যায় ফানুস, আতসবাজি। রবিবার বেঙ্গালুরুর আকাশে উড়ে বেড়াল সাদা বল। কারণ, একের পর এক বল গিয়ে পড়ল গ্যালারিতে। ভারতীয় ইনিংসে হল ১৬টি ছক্কা। যার মধ্যে ৯টি ছক্কা মারলেন শ্রেয়স ও রাহুল। ৫টি ছক্কা ও ১০টি চার-সহ ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত রইলেন আইপিএলকলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স। রাহুল ছিলেন আরও আগ্রাসী মেজাজে। ৪ ছক্কা ও ১১টি বাউন্ডারি-সহ ৬৪ বলে ১০২ রান করলেন কর্নাটকের তারকা। জোড়া ছক্কা মেরে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন রাহুল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪১০/৪ তুলল ভারত (IND vs NED)। ডাচদের সামনে ৪১১ রান তুলে ম্যাচ জেতার কঠিন চ্যালেঞ্জ।

রবিবারের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রেকর্ডের বন্যা। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ভারতের ২০টির বেশি পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস হল। ভেঙে গেল ২০১৯ সালের বিশ্বকাপের রেকর্ড। চার বছর আগে বিশ্বকাপে ১৯টি পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস হয়েছিল ভারতের। রাহুল ব্যক্তিগতভাবে রেকর্ড গড়লেন। তিনি এদিন ৬২ বলে সেঞ্চুরি করলেন। ভারতীয়দের মধ্যে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি। এই বিশ্বকাপেই আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। সেই রেকর্ড ভেঙে দিলেন রাহুল।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। ৫৪ বলে ৬১ রান করে তিনিই ভারতকে ঝোড়ো শুরু দেন। ৩২ বলে ৫১ করেন শুভমন গিল। হাফসেঞ্চুরি করেন বিরাট কোহলিও। আউট হন ৫১ রানে। তারপর থেকে শুধুই শ্রেয়স ও রাহুলের ব্যাটের মন্ত্রমুগ্ধতা।

আরও পড়ুন: ভারতকে দেখে শেখো, বিশ্বকাপে বিপর্যয়ের পর বাবরদের তোপ দাগলেন শোয়েব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget