এক্সপ্লোর

ODI World Cup 2023: বাদ জেসন রয়, শেষ মুহূর্তে সুযোগ পেলেন ব্রুক, বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্য়ান্ড

England's World Cup squad: গতবারের চ্যাম্পিয়ন তারা। আসন্ন বিশ্বকাপের দলে শেষ মুহূর্তে পরিবর্তন করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড। জেসন রয়ের পরিবর্তে দলে নেওয়া হল হ্যারি ব্রুককে।

লন্ডন: গতবারের চ্যাম্পিয়ন তারা। আসন্ন বিশ্বকাপের দলে শেষ মুহূর্তে পরিবর্তন করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড। জেসন রয়ের (Jason Roy) পরিবর্তে দলে নেওয়া হল হ্যারি ব্রুককে (Harry Brook)। গতবার ইংল্যান্ডকে বিশ্ব চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর জেসন রয় দল থেকে বাদ পড়লেন শেষ মুহূর্তে।

সামনেই ওয়ান ডে বিশ্বকাপ। ইতিমধ্যেই বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। সব দলই নিজেদের ঘর গুছিয়ে নিতে ব্যস্ত। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপের জন্য নিজেদের ১৫ জন সদস্যের দল ঘোষণা করে দিল। গত মাসে ঘোষণা করা প্রাথমিক দলের সঙ্গে এই দলের একটাই পার্থক্য রয়েছে। ভারতে যে দল খেলতে আসবে, সেই দলে জায়গা পেয়েছেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস একদিনের ক্রিকেটে নিজের অবসর ভেঙে দলে ফিরে আসায় বাদ পড়েছিলেন হ্যারি। তবে মূল দলে ফের জায়গা করে নিলেন তিনি। প্রাথমিক দলের মতো মূল দলেও জায়গা হয়নি জোরে বোলার জোফ্রা আর্চারের। 

 

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড এখন নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে। সেখানে তারা তিনটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলেছে। দলে জায়গা পাওয়া হ্যারি অবশ্য এই সিরিজে বিশেষ কিছু করতে পারেননি। তিন ম্যাচে যথাক্রমে তিনি ২৫, ২ ও ১০ রান করে আউট হয়ে যান। নিউজ়িল্যান্ড সিরিজে মাত্র একটি ম্যাচ খেলা আদিল রশিদ এই দলে জায়গা করে নিয়েছেন।

জোরে বোলার মার্ক উড অ্যাশেজ সিরিজের পর চোট সারিয়ে উঠেছেন। তবে অ্যাশেজ টেস্টের পর থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট তিনি খেলেনি। অন্যদিকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ না খেলা জেসন রয় এই দলে জায়গা পাননি। চলতি বছরে ৬টি ওয়ানডে ম্যাচ খেলে ২টিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে মনে করা হচ্ছে যে জেসনকে এই দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলগুলি নিজেদের ক্রিকেটার অন্তর্ভুক্তি বা পরিবর্তন করতে পারবে। জস বাটলারকে অধিনায়ক রেখেই এই বছর কাপ যুদ্ধে ঝাঁপাতে চলেছে ইংরেজ ক্রিকেট দল।

আরও পড়ুন: নায়ক সিরাজ়, ১০ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের জন্য এশিয়া সেরা ভারত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget