এক্সপ্লোর

Ind vs SL Record: শারজার অভিশাপ কাটল কলম্বোয়, শ্রীলঙ্কাকে ধ্বংস করে ২৩ বছরের যন্ত্রণা ভোলালেন সিরাজ়

Asia Cup Final: গত ২১ বছরে প্রথম ১০ ওভারের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলার হলেন সিরাজ়।

কলম্বো: একটা ওভার। যেন ম্যাজিক। মন্ত্রমুগ্ধ শ্রীলঙ্কার ব্যাটাররাও। একটা ওভারেই শ্রীলঙ্কার ইনিংসে কাঁপুনি ধরিয়ে দিলেন তিনি।

মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এক ওভারে নিলেন ৪ উইকেট। ৩ ওভারের শেষে ৮/১ স্কোর থেকে ৪ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়াল ১২/৫। ম্যাচের ভাগ্য যেন তখনই লেখা হয়ে গেল।

কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে সিরাজ়ের আগুনে স্পেলের কোনও জবাব ছিল না শ্রীলঙ্কার ব্যাটারদের কাছে। হায়দরাবাদের পেসারের দাপটে রেকর্ডের ছড়াছড়ি।

বল পিছু পরিসংখ্যান উপলব্ধ, এরকম সময়ে প্রথম ভারতীয় বোলার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে এক ওভারে ৪ উইকেট নিলেন সিরাজ়। তাঁর গতির আগুনে ছারখার হয়ে গেল শ্রীলঙ্কা। ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে অল আউট হয়ে গেল দাসুন শনাকাদের ইনিংস। যার মধ্যে ৬ উইকেট সিরাজ়ের।

একাধিক লজ্জার রেকর্ড হল শ্রীলঙ্কার। কোনও ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনালে সবচেয়ে কম রানে পাঁচ উইকেট হারানোর নিরিখে দ্বিতীয় শ্রীলঙ্কার রবিবারের ইনিংস। ২০০৯ সালে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ৬ রানে ৫ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। রবিবার কলম্বোয় নিজেদের ঘরের মাঠে ১২ রানে ৫ উইকেট পড়ল তাদের। ২০০০ সালে জোহানেসবার্গে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১ রানে ৫ উইকেট পড়েছিল দক্ষিণ আফ্রিকার। সে বছরই মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ রানে ৫ উইকেট হারিয়েছিল পাকিস্তান।

ওয়ান ডে ক্রিকেটে ১০০২ বলে নিজের ৫০ উইকেট নিলেন সিরাজ়। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। অজন্তা মেন্ডিসের পরেই রয়েছেন সিরাজ়। মেন্ডিস ৮৪৭ বলে ৫০ উইকেট নিয়েছিলেন।

গত ২১ বছরে প্রথম ১০ ওভারের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলার হলেন সিরাজ়। তিনি এদিন শ্রীলঙ্কার প্রথম দশ ওভারের মধ্যে ৫ উইকেট নেন।  ২০০৩ সালে জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে জাভাগাল শ্রীনাথ প্রথম ১০ ওভারের মধ্যে ৪ উইকেট নিয়েছিলেন। ২০১৩ সালে পোর্ট অফ স্পেনে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ১০ ওভারের ভেতর ৪ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ২০২২ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দশ ওভারের মধ্যে ৪ উইকেট নিয়েছিলেন যশপ্রীত বুমরা।

সিরাজ়ের ঝাঁঝে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে সর্বনিম্ন স্কোরে শেষ হয়ে গেল শ্রীলঙ্কা। মাত্র ৫০ রানে । শেষ পর্যন্ত ২১ রানে ৬ উইকেট নেন সিরাজ়। যার মধ্যে ৪ উইকেট একই ওভারে। মাত্র ৬ বলের ব্যবধানে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে এটাই কোনও বোলারের সেরা বোলিং পরিসংখ্যান। ১৯৯০ সালে শারজায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন কিংবদন্তি ওয়াকার ইউনিস। সেই রেকর্ড ভেঙে দিলেন সিরাজ়। কোনও ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনালে এটাই কোনও দলের সর্বনিম্ন স্কোর। ২০০০ সালে শারজায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৪ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। সেই যন্ত্রণা লাঘব করলেন সিরাজ-হার্দিক পাণ্ড্য-যশপ্রীত বুমরারা। শ্রীলঙ্কার ৫০ রানই কোনও ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনালে কোনও দলের সর্বনিম্ন স্কোর হয়ে রইল। ভারতের বিরুদ্ধে এটাই কোনও ওয়ান ডে ম্যাচে কোনও দলের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৪ সালে মীরপুরে ৫৮ রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। সেটাই এতদিন ছিল ভারতের বিরুদ্ধে ওয়ান ডে-তে কোনও দলের সর্বনিম্ন স্কোর।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget