এক্সপ্লোর

ODI World Cup 2023 : প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপে অনন্য নজির রোহিতের, বল হাতে ছুঁলেন কপিল-সৌরভকে

Rohit Sharma : বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টানা দুটি বিশ্বকাপে ৫০০-র বেশি রান করার অনন্য নজিরও গড়ে ফেলেছেন হিটম্যান।

বেঙ্গালুরু : নয়ে নয়। বিশ্বকাপের গ্রুপপর্বে সব ম্যাচেই জয়। দুরন্ত গতিতে ছুটে চলেছে ভারতের জয়রথ। বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে ভারতীয় দলের সর্বোচ্চ টানা জয়ের নজির গড়ে ফেলেই শেষ চারের যুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। ঘরের মাঠে ক্রিকেট বিশ্বযুদ্ধে বিশ্বসেরা হওয়ার হাতছানি যেমন একদিকে, তেমনই অন্যদিকে রেকর্ডবুকে উপচে পড়ছে নজিরের ভিড়। আসমুদ্রহিমাচল যার হাতে আগামী ১৯ নভেম্বর বিশ্বকাপের ট্রফি দেখতে চাইছেন, সেই রোহিত শর্মাও (Rohit Sharma) দুরন্ত এক বিশ্বকাপ কাটাচ্ছেন।

শুধু পোক্ত অধিনায়কত্বের দিক থেকেই নয়। ব্যাটে এমনকি বল হাতেও অনন্য নজির গড়ে ফেলেছেন হিটম্যান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে ঝকঝকে অর্ধশতরান হাঁকান ভারতীয় অধিনায়ক। ৬১ রানের ইনিংসের সুবাদে চলতি বিশ্বকাপে চতুর্থ ব্যাটার হিসেবে ৫০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন রোহিত শর্মা। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টানা দুটি বিশ্বকাপে ৫০০-র বেশি রান করার অনন্য নজিরও গড়ে ফেলেছেন হিটম্যান। ২০১৯ বিশ্বকাপে পাঁচটি শতরান সহ ৬৪৮ রান করেছিলেন হিটম্যান। আর এবারে এখনও পর্যন্ত গ্রুপপর্বের ৯ ম্যাচের শেষে একটি মাত্র শতরান হাঁকালেও ৩ টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। 

শুধু ব্যাটার রোহিত শর্মাই নন, বল হাতেও নেদারল্যান্ডসের শেষ উইকেটটি নিয়ে অধিনায়ক হিসেবেও অনন্য ব্যক্তিগত নজির গড়েছেন হিটম্যান। ডাচদের শিবিরের ৪৮ তম ওভারে হাত ঘুরিয়ে উইকেট নেওয়ার সুবাদে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ১১ বছরে প্রথমবার উইকেট পেয়েছেন রোহিত। প্রায় দীর্ঘ ৩ বছর বাদে আন্তর্জাতিক কোনও ম্যাচে বল হাতে দেখা গিয়েছিল তাঁকে।

আর উইকেট নেওয়ার সুবাদেই কপিল দেব ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে একসারিতে বসে পড়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপের মঞ্চে ভারতীয় অধিনায়ক হিসেবে উইকেট নিয়েছেন এই তিনজনই। রোহিতের উইকেট তুলে নেওয়ার সুবাদে বিশ্বকাপের মঞ্চে ২০ বছর পর কোনও ভারতীয় অধিনায়ক পেলেন উইকেট। এর আগে ২০০৩ সালে উইকেট পেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র ৫ ওভার হাত ঘুরিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন মহারাজ। আর ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev) সেই বিশ্বকাপ ও তার পরের ১৯৮৭ বিশ্বকাপ মিলিয়ে নিয়েছিলেন মোট ১৭ টি উইকেট।        

আরও পড়ুন- শীর্ষে বিরাট, ৫০০-র গণ্ডি টপকালেন রোহিত, বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় কে কোথায় ?

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget