এক্সপ্লোর

ICC CWC 2023 : বিশ্বকাপ ফাইনালে শতরান হাঁকানোর কৃতিত্ব রয়েছে এই ৬ ক্রিকেটারের ঝুলিতে

Centuries by Indian Cricketer : এবারের বিশ্বকাপে অসাধারণ ফর্ম দেখিয়েছেন ভারতীয় ব্যাটাররা। এ যাবৎ সাতটি শতরান হাঁকিয়েছেন তাঁরা

আমদাবাদ : অপ্রতিরোধ্য ভারত। চলতি বিশ্বকাপে কোনও দলই আটকাতে পারেনি টিম ইন্ডিয়ার বিজয়রথ। যখনই প্রয়োজন পড়েছে নিজেদের মেলে ধরেছেন ভারতীয় ব্যাটাররা। বোলিং-ফিল্ডিং...সব বিভাগেই কার্যত বিশ্বের সেরাদের মতো পারফর্ম করেছেন তাঁরা। কিন্তু, কী হবে রবিবার ? আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। ফল, তো সময় বলবে। কিন্তু, এবারের বিশ্বকাপে অসাধারণ ফর্ম দেখিয়েছেন ভারতীয় ব্যাটাররা। এ যাবৎ সাতটি শতরান হাঁকিয়েছেন তাঁরা। তার মধ্যে বিরাট কোহলিরই (Virat Kohli) ৩টি এবং ২টি শ্রেয়স আইয়ারের ঝুলিতে রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফাইনালে কোনও ক্রিকেটার সেঞ্চুরি করতে পারেন কি না সেদিকেই এখন তাকিয়ে ভক্তরা। তবে, এর আগে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ছয় জন কিংবদন্তি শতরান হাঁকিয়েছেন। কারা রয়েছেন সেই তালিকায় ?

ক্লাইভ লয়েড - ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ও বিশ্বকাপজয়ী ক্লাইভ লয়েড ১৯৭৫ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লর্ডসে ৮৫ বলে ১০২ রান করেছিলেন।

ভিভিয়ান রিচার্ডস - লর্ডসেই ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ১৫৭ বলে ১৩৮ রানের ইনিংস খেলেছিলেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার ভিভ রিচার্ডস।

অরবিন্দ ডি সিলভা - লাহোরে আয়োজিত ১৯৯৬ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৪ বলে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা।

রিকি পন্টিং (Ricky Ponting) - ২০০৩ বিশ্বকাপ ফাইনালের ম্য়াচে ভারতের বিরুদ্ধে ১২১ বলে ১৪০ রানে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।

অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) - ২০০৭ সালের বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০৪ বলে ১৪৯ রানের ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ও ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট।

মহেলা জয়বর্ধনে - শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মহেলা জয়বর্ধনে ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ৮৮ বলে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন।

প্রসঙ্গত, এর আগে তিনবার বিশ্বকাপ ফাইনালে উঠলেও, কোনও ভারতীয় ব্যাটারই শতরান হাঁকাতে পারেননি। কিন্তু, চলতি বিশ্বকাপে ভারতীয় ব্যাটাররা যে ফর্মে রয়েছেন, তাতে মনে হচ্ছে রবিবারই সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

গত বুধবারই নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে 'মেন ইন ব্লু'। কিউইদের বিরুদ্ধে ম্যাচে বিধ্বংসী মেজাজে শুরু করেছিলেন রোহিত ও শুভমন। পরে বিরাট ও শ্রেয়স এসে ব্যাটন ধরে শতরান হাঁকান। যার হাতে ধরে বিশাল টার্গেট খাঁড়া করতে সক্ষম হয় রোহিত-বাহিনী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget