এক্সপ্লোর

AUS vs SA Semifinal: ইডেনে সতীর্থদের স্যুইপ-স্কুপের ক্লাস নিলেন ম্যাক্সওয়েল, লক্ষীবারে ঝড়ের পূর্বাভাস?

Glenn Maxwell: এবার কি ম্যাড-ম্যাক্সের দেখা মিলবে ইডেন গার্ডেন্সে? লক্ষীবারে ক্রিকেটের নন্দনকাননে কি আছড়ে পড়বে চার-ছক্কার ঝড়?

সন্দীপ সরকার, কলকাতা: বিরাট-সেঞ্চুরি রয়েছে এই মাঠেই। চলতি বিশ্বকাপে (ODI World Cup) রোহিত শর্মা, কে এল রাহুল, রাচিন রবীন্দ্রদের ব্যাটিং ঝড় রয়েছে। ক্রিকেটের ইতিহাসে একের পর এক মণিমুক্ত তৈরি হচ্ছে টুর্নামেন্ট জুড়ে।

তবু ওই একটা ইনিংসের ঘোর যেন এখনও কাটেনি। আফগানিস্তানের বিরুদ্ধে সেই অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব। ৯১/৭ হয়ে যাওয়া দলকে নাটকীয়ভাবে ম্যাচ জেতানো ডাবল সেঞ্চুরি। সেই ম্যাচে তাঁর ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংসকে সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তিও ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা বলে চিহ্নিত করে দিয়েছেন।

এবার কি ম্যাড-ম্যাক্সের দেখা মিলবে ইডেন গার্ডেন্সে? লক্ষীবারে ক্রিকেটের নন্দনকাননে কি আছড়ে পড়বে চার-ছক্কার ঝড়?

সোমবার সন্ধ্যায় ইডেনে অস্ট্রেলিয়ার ঐচ্ছিক প্র্যাক্টিসের মধ্যমণি ছিলেন গ্লেন ম্যাক্সওয়েলই (Glenn Maxwell)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচের আগে হাতে এখনও দিন তিনেক সময়। তাই ঐচ্ছিক অনুশীলনে আসেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ়াম্পা, জশ হ্যাজলউডরা। অর্ধেক অজ়ি দলের প্র্যাক্টিসেও সবচেয়ে উজ্জ্বল হয়ে রইলেন ম্যাক্সওয়েলই। দেখে কে বলবে যে, এদিন ইডেনে একই সঙ্গে প্র্যাক্টিস করলেন স্টিভ স্মিথও? যাঁকে এক সময় বিশ্বের সেরা ব্যাটারদের অন্যতম মনে করা হতো। নিরন্তর তুলনা হতো বিরাট কোহলির সঙ্গে!

আইপিএল খেলার সুবাদে ম্যাক্সওয়েল ইডেনের বাইশ গজ নিয়ে ওয়াকিবহাল। তবে চলতি বিশ্বকাপে যে ইডেনে পরে ব্য়াটিং করা দল সমস্যায় পড়ছে, দাপট দেখাচ্ছেন স্পিনাররা, সেই তথ্যও নিশ্চয়ই অজানা নয় অজ়ি অলরাউন্ডারের। আর এই মাঠে যে স্যুইপ ও রিভার্স স্যুইপ ব্যাটারদের ব্রহ্মাস্ত্র হতে পারে, সেই আপ্তবাক্য ম্যাক্সওয়েলের নোটবুকে আগেই উঠে গিয়েছে। দুই শটেই সিদ্ধহস্ত ম্যাক্সওয়েল। তবে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ-তাবারেজ় শামসি সমৃদ্ধ স্পিন বোলিং আক্রমণের বিরুদ্ধে যে, সতীর্থদেরও এই শট প্রয়োগ করতে হবে, ভালই জানেন ম্যাক্সওয়েল। আর সেই কারণে তিনি সোমবার পড়লেন সতীর্থদের নিয়েও।

ইডেনের এল ব্লকের সামনে নেটের ধারে দাঁড়িয়ে মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিনদের স্যুইপ ও রিভার্স স্যুইপ আরও নিখুঁতভাবে মারা শেখাচ্ছিলেন ম্যাক্সওয়েল। তাঁর ক্লাস করে নেটে গিয়ে একের পর এক স্যুইপ, রিভার্স স্যুইপ মারলেন লাবুশেনরাও। স্কুপও মারতে দেখা গেল অজ়ি ব্যাটারদের। আর নেটের ধারে দাঁড়িয়ে তা দেখলেন ম্যাক্সওয়েল।

নিজে যখন নেটে ব্যাট করতে নামলেন, বড় শটের ঝড় উঠল। কয়েকটা বল তো গ্যালারিতে গিয়ে আছড়ে পড়ল। ঘণ্টাখানেক আগেই প্র্যাক্টিস সেরে বেরিয়ে গিয়েছিলেন তেম্বা বাভুমা, লুনগি এনগিডিরা। নেটেও ম্যাক্সওয়েলের ঝড় চাক্ষুষ করা হয়নি প্রোটিয়া ক্রিকেটারদের।

দেখলে সোমবার রাতে যে সহজে ঘুম আসত না বাভুমাদের, সেটা বলে দেওয়ার জন্য গণৎকার হওয়ার প্রয়োজন নেই।

আরও পড়ুন: ব্যাটিং অর্ডারের চারে অপরিহার্য শ্রেয়স, বাইশ গজে শাসন দেখে বলছেন কেকেআর কোচ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

NZ vs IND: ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
Mohammed Shami: মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
IND vs NZ Test: দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার
দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার
Mohammed Siraj: বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা
বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget