এক্সপ্লোর

AUS vs SA Toss Update: উদ্বেগ সরিয়ে দলে ফিরলেন ম্যাক্সওয়েল, ইডেনে প্রথম ব্যাটিং দক্ষিণ আফ্রিকার

Eden Gardens: দলে দুটি পরিবর্তন হয়েছে দক্ষিণ আফ্রিকারও। ফেলুকাও এবং লুনগি এনগিডির পরিবর্তে দলে এসেছেন মার্কো জানসেন ও তাবারেজ শামসি। 

সন্দীপ সরকার, কলকাতা: আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ডাবল সেঞ্চুরি যেন ক্রিকেট মাঠের রূপকথা হয়ে গিয়েছে। যে ইনিংসের রেশ এখনও মন্ত্রমুগ্ধ করে রেখেছে ক্রিকেটবিশ্বকে। ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংসকে ভিভ রিচার্ডস (Viv Richards), সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মতো কিংবদন্তিও ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা ইনিংস বলে চিহ্নিত করছেন।

বৃহস্পতিবার সেমিফাইনালে (ODI World Cup) ইডেন গার্ডেন্সে কি ফের ঝড় তুলবেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)? বৃহস্পতিবার অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল ম্যাচের আগে এই প্রশ্নের উত্তর খুঁজতেই সবচেয়ে বেশি উদগ্রীব ছিলেন ক্রিকেটপ্রেমীরা।

তবে সব উদ্বেগের অবসান ঘটালেন প্যাট কামিন্স। জানিয়ে দিলেন, সেমিফাইনালের প্রথম একাদশে ফিরেছেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তন হয়েছে। কামিন্স বললেন, 'মার্কাস স্টোইনিস ও সন অ্যাবট এই ম্যাচে খেলছে না। দলে অন্তর্ভুক্ত হয়েছে ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক।'

বাংলার ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন ম্যাড-ম্যাক্স শো দেখার জন্য। যদিও উদ্বেগের মেঘ তৈরি হয়েছিল অস্ট্রেলিয়া শিবিরে (AUS vs SA)। আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট করার সময়ই হ্যামস্ট্রিংয়ের পেশিতে টান লেগেছিল ম্যাক্সওয়েলের। বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেননি। কলকাতায় পা রাখা ইস্তক কিছুটা অস্বস্তিতে ছিলেন অজ়ি অলরাউন্ডার।

আর তারপর থেকেই ইডেনে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটার মাঠে নামবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। উৎকণ্ঠায় ছিলেন বাংলার ক্রিকেটপ্রেমীরাও। যাঁরা সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছেন। ম্যাক্সওয়েলের সেমিফাইনালে মাঠে না নামা মানে রেস্তোরাঁয় গিয়ে আপনি মাটন বিরিয়ানি অর্ডার দিলেন। দাম মেটালেন। আর তারপর প্লেটে মাটনের দেখা পেলেন না। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়ে দিল, মাফ করবেন, মাটন শেষ। যদিও শেষ পর্যন্ত উদ্বেগের মেঘ সরিয়ে মাঠে নেমে পড়েছেন ম্যাক্সওয়েল।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। কামিন্স বলেছেন, 'আমরাও হয়তো শুরুতেই ব্যাট করতাম। তবে আকাশ মেঘলা আর হয়তো শুরুর দিকে স্যুইং পাওয়া যাবে।' গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। কামিন্স বলছেন, 'আমাদের মতো একই ধরনের ক্রিকেট খেলে ওরা। শেষ কয়েকটা ম্যাচ জিতেছে। এবার আমাদের পালা। আমাদের দলে অনেক অভিজ্ঞতা রয়েছে। এইরকম পরিস্থিতি আগেও সামলেছি। গত সাতটি ম্যাচে ছেলেরা ইতিবাচক ক্রিকেট খেলেছে।'

দলে দুটি পরিবর্তন হয়েছে দক্ষিণ আফ্রিকারও। ফেলুকাও এবং লুনগি এনগিডির পরিবর্তে দলে এসেছেন মার্কো জানসেন ও তাবারেজ শামসি। 

দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি'কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান ডার ডাসেন, এইডেন মারক্রাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েৎজ়ে, কাগিসো রাবাডা ও তাবারেজ় শামসি

অস্ট্রেলিয়ার একাদশ: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জ়াম্পা ও জশ হ্যাজলউড

আরও পড়ুন: ABP Exclusive: আত্মহননের কথা ভেবেছিলেন, কপিল-মন্ত্রে সেই কুলদীপই এখন বিপক্ষের ত্রাস

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget