এক্সপ্লোর

Mohun Bagan Supergiants: ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে লজ্জার হার বাগানের, এএফসি কাপে কি বিদায়ঘণ্টা বেজে গেল?

AFC Cup: সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরুতে গোল করে এগিয়ে যাওয়া সত্ত্বেও সেই ব্যবধান ধরে রাখতে পারল না মোহনবাগান এসজি। এই ম্যাচে জিতে ওডিশা এফসি উঠে এল এএফসি কাপের ডি গ্রুপের দু’নম্বরে।

কলকাতা: এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তাদের চার গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Supergiants)। সেই ওডিশা এফসি (Odisha FC) ফিরতি লিগে তাদের বিরুদ্ধে ৫-২-এ জিতে এশীয়স্তরের অন্যতম সেরা ক্লাব টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে ছিটকে দিল সবুজ-মেরুন বাহিনীকে।

সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরুতে গোল করে এগিয়ে যাওয়া সত্ত্বেও সেই ব্যবধান ধরে রাখতে পারল না মোহনবাগান এসজি। এই ম্যাচে জিতে ওডিশা এফসি উঠে এল এএফসি কাপের ডি গ্রুপের দু’নম্বরে। এ দিন আগের ম্যাচে ঢাকার বসুন্ধরা কিংস নিজেদের মাঠে মলদ্বীপের মাজিয়া এসআরসি-কে ২-১ গোলে হারিয়ে গ্রুপশীর্ষেই থেকে গেল।

শেষ রাউন্ডে বসুন্ধরা ও ওডিশা মুখোমুখি হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। ১১ ডিসেম্বর সেই ম্যাচে জিতলে বা ড্র করলে বসুন্ধরাই গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে চলে যাবে। কিন্তু ওডিশা জিতলে তারাই এই গ্রুপ থেকে পরের রাউন্ডে উঠবে। মোহনবাগান শেষ ম্যাচে মাজিয়া এসআরসি-কে হারালেও গ্রুপসেরা হিসেবে পরবর্তী রাউন্ডে যাওয়ার আর কোনও আশা রইল না তাদের। 

ম্যাচের ১৭ মিনিটের মাথায় গোল করে মোহনবাগান এসজি-কে এগিয়ে দেন হুগো বুমৌস। কিন্তু ২৯ ও ৩২ মিনিটের মাথায় পরপর গোল করে তাদের পাল্টা চাপে ফেলে দেন যথাক্রমে প্রাক্তন সবুজ-মেরুন তারকা রয় কৃষ্ণ ও দিয়েগো মরিসিও। ৪১ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে নেন ওডিশার সাই গদার্ড। ৬৩ মিনিটের মাথায় একটি গোল শোধ করেন মোহনবাগানের পরিবর্ত স্ট্রাইকার কিয়ান নাসিরি। কিন্তু ম্যাচের শেষে বাড়তি সময়ে পরপর দুটি গোল করে ওডিশার জয় সুনিশ্চিত করেন দুই সুপারসাব অনিকেত যাদব ও ইসাক ভানলালরুয়াতফেলা।  

উল্লেখ্য়, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ওডিশা দুর্দান্ত ফর্মে রয়েছে। এএফসি কাপে মাজিয়াকে পরপর দুই ম্যাচে হারানো ছাড়াও আইএসএলে চার দিনের ব্যবধানে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি-কেও হারায় তারা। ফলে তাদের সম্পর্কে যথেষ্ট উচ্চ ধারণা পোষণ করে ফেরান্দো ম্যাচের আগে বলেছিলেন, ''ওরা সম্প্রতি খুবই ভাল ফল করছে। ভাল ফুটবল খেলে পরপর চারটে ম্যাচে জিতেছে। প্রথম ম্যাচের চেয়ে ওদের ড্রেসিংরুমের পরিবেশ অনেক বদলে গিয়েছে। ওরা দ্বিতীয়ার্ধে খেলার ফল বদলে দিচ্ছে। এর অর্থ, ওদের পরিকল্পনা, সিস্টেমের প্রতি ওদের যথেষ্ট আস্থা রয়েছে। তাই এই ম্যাচটা সম্পুর্ণ আলাদা। আমাদের কাছে বেশ কঠিন ম্যাচ। ওদের হারাতে গেলে আমাদের অনেক কিছুই নিয়ন্ত্রণে রাখতে হবে।'' যদিও শেষ পর্যন্ত ম্যাচে হারতেই হল সবুজ মেরুন বাহিনীকে।                                                                                                                                                                       তথ্য সংগ্রহ- আইএসএল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget