এক্সপ্লোর

সত্যিই হচ্ছে ’৮৩-র বিশ্বকাপ জয় নিয়ে ছবি, কনফার্ম করলেন কপিল নিজেই

মুম্বই: বিশ্ব ক্রিকেটের ভিত্তিভূমি ধরে সজোরে নাড়িয়ে দিয়েছিল ১৯৮৩-তে ভারতের বিশ্বকাপ জয়। সম্পূর্ণ আন্ডারডগ হিসেবে খেলতে নেমে কপিলদেবের নেতৃত্বে অনভিজ্ঞ টিম জিতে নিয়েছিল বিশ্ব। ঐতিহাসিক সেই জয় এবার তুলে ধরা হবে সেলুলয়েডের পর্দায়। ছবিটি তৈরি করছেন অনুরাগ কাশ্যপের ফ্যান্টম ফিল্মস ও সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রতিষ্ঠাতা বিষ্ণু ইন্দুরি। এ ব্যাপারে মউ স্বাক্ষরও হয়ে গিয়েছে। মৌ অনুযায়ী, প্রযোজকরা খেলোয়াড়দের আসল নাম ব্যবহার করতে পারবেন, তাঁদের জীবনের বাস্তব ঘটনার ভিত্তিতেই তৈরি হবে ছবিটি। সেদিনের সেই বিশ্বচ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন কপিল দেব এক বিবৃতিতে জানিয়েছেন, ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সফর প্রকৃত অনুপ্রেরণার জন্ম দেয়। ওই জয় প্রমাণ করে, যদি কেউ প্রকৃতপক্ষে কিছু চায়, তবে সে সেটা পেতে পারে, তা পৃথিবী তার সম্পর্কে যা-ই ভাবুক। ফ্যান্টম ফিল্মস এখনও পর্যন্ত লুটেরা, কুইন, উড়তা পঞ্জাব ও এনএইচ টেনের মত বেশ কিছু সমালোচকদের প্রশংসা পাওয়া ও বক্স অফিসে সফল ছবি প্রযোজনা করেছে। দুই প্রযোজক সংস্থা জানিয়েছে, ১৯৮৩-র বিশ্বকাপজয় নিয়ে ছবি তৈরির সুযোগ পেয়ে তারা ভীষণ উত্তেজিত, কারণ এ ধরনের অনুপ্রেরণা জাগানো বাস্তব ঘটনা নিয়ে ছবি তৈরির সুযোগ খুব একটা মেলে না।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget