এক্সপ্লোর

অবশেষে ইচ্ছেমত ব্রেকফাস্ট, টুইট করলেন সাক্ষী মালিক

নয়াদিল্লি: কুস্তি তাঁর জীবন থেকে নিয়ে নিয়েছে ১২টা বছর। কঠোর পরিশ্রম, সংকল্প আর ঘামের বিনিময়ে তাঁর হাতে তুলে দিয়েছে একটা অলিম্পিক মেডেল। সেই ছোট্টবেলা থেকে তো এই মেডেলেরই স্বপ্ন দেখেছেন সাক্ষী মালিক। তৃপ্ত সাক্ষী তাই ১২ বছর পর কুস্তিগীরের রুটিন ভাঙার সাহস দেখিয়েছেন। নিজের ইচ্ছেমত প্লেটবোঝাই খাবারদাবার নিয়ে গুছিয়ে বসেছেন ব্রেকফাস্ট টেবিলে। রিওয় ৫৮ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতেছেন সাক্ষী। এবারের অলিম্পিকে ভারতকে এনে দিয়েছেন প্রথম পদক। তাই একগাল হাসি নিয়ে খাবারের প্লেটের সামনে তাঁর ছবি একটুও বেমানান লাগে না। অলিম্পিকের আঙিনায় ভারতকে গর্বিত করা আর ২ খেলোয়াড় পিভি সিন্ধু ও দীপা কর্মকারও পেট ভরে খেয়েছেন তাঁদের পছন্দের খাবারদাবার। সিন্ধু ভালবাসেন হায়দরাবাদি বিরিয়ানি। কিন্তু কোচ গোপীচাঁদের কড়া নজরদারিতে খাবারে কার্বোহাইড্রেট পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় প্রিয় খাবারের সঙ্গে তাঁর সম্পর্ক নেই বহুদিন। অলিম্পিকে রুপোজয়ী শাটলারের জন্য তাই মা বিজয়া নিজের হাতে তৈরি করেছেন বিরিয়ানি আর মাইসোরপাক মিঠাই। ছাত্রী পদক জিতে উঠলে গোপীও বলে দেন এবার ইচ্ছেমত মিষ্টি দই আর আইসক্রিম খেতে পারবেন তিনি। বাদ নেই দীপা কর্মকারও। জিমন্যাস্টিক ভল্টে একটুর জন্য পদক হারানোর শোক সামান্য আবছা হলে ফাইনালের দুদিন পর অল্প করে মুখে তুলেছেন আইসক্রিম আর স্ট্রবেরি স্মুদি। ব্যস, তারপরেই গলা ব্যথা। হাসতে হাসতে তা নিজেই জানিয়েছেন দীপা ‘প্রোদুনোভা’ কর্মকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
India Vs Zimbabwe: ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ICC Ranking: মিচেলের আরও কাছে গিল, শীর্ষে ওঠার হাতছানি, ইংল্য়ান্ড সিরিজের পর এগোলেন বিরাট, রোহিতও
মিচেলের আরও কাছে গিল, শীর্ষে ওঠার হাতছানি, ইংল্য়ান্ড সিরিজের পর এগোলেন বিরাট, রোহিতও

ভিডিও

Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget