এক্সপ্লোর
ভিডিওতে দেখুন টেনিস তারকা স্টেফি গ্রাফকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব এক ভক্তের

নিউইয়র্ক: পুরনো দিন, মিষ্টি মধুর স্মৃতিতে উঁকি দিলে মন সবসময়ই ভাল হয়ে যায়। মনে পড়ে যায় অনেক মজার মুহূর্তও। ঠিক এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কিংবদন্তি টেনিস তারকা স্টেফি গ্রাফকে প্রকাশ্যে প্রেম নিবেদন করে বিয়ের প্রস্তাব দিচ্ছেন তাঁরই এক ভক্ত। ভিডিওতে দেখা যাচ্ছে ১৯৯৬ সালের উইম্বলডনের মহিলা সিঙ্গলসের সেমিফাইনাল চলছিল সেসময়। টেনিস কোর্টে সবে খেলা শুরু করছেন স্টেফি। ঠিক সেইমুহূর্তে তাঁকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দেন এক ভক্ত। এই প্রস্তাব শুনে অডিটোরিয়ামে উপস্থিত সমস্ত দর্শক তো হেসে ফেলেনই, স্টেফিও নিজের হাসি চাপতে পারেননি। তবে স্টেফির উত্তরে আরও তাজ্জব হয়ে যান উপস্থিত দর্শকেরা। স্টেফি পাল্টা সেই ভক্তকে প্রশ্ন করেন, আপনার কত টাকা আছে? প্রসঙ্গত সেই ম্যাচটিতো জিতেই ছিলেন স্টেফি, উইম্বলডন চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি। এরপর পাঁচ বছর বাদে তিনি বিয়ে করেন টেনিস প্লেয়ার আন্দ্রে আগাসিকে। ভিডিওতে দেখুন সেই মজার মুহূর্তটি
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















