এক্সপ্লোর

‘জাস্টিস ফর কাশ্মীর’ ব্যানারকাণ্ডের জের, ভারত-নিউজিল্যান্ড ম্যাচের সময় ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম ‘নো ফ্লাই জোন’

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচের সময় ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। লিগ পর্বে হেডিংলিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ম্যাচের সময় ভারত-বিরোধী স্লোগান লেখা ব্যানার নিয়ে উড়তে দেখা গিয়েছিল একটি বেসরকারি বিমানকে। এরই পরিপ্রেক্ষিতে আজ ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামকে নো ফ্লাই জোন’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ম্যাঞ্চেস্টার: বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচের সময় ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। লিগ পর্বে হেডিংলিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ম্যাচের সময় ভারত-বিরোধী স্লোগান লেখা ব্যানার নিয়ে উড়তে দেখা গিয়েছিল একটি বেসরকারি বিমানকে। এরই পরিপ্রেক্ষিতে আজ ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামকে নো ফ্লাই জোন’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইংল্যান্ড ও ওয়েলেস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে বিসিসিআই-কে। ঘটনাক্রমের সঙ্গে ওয়াকিবহাল নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর এক আধিকারিক বলেছেন, আমরা নিরাপত্তা ব্যবস্থার লঙ্ঘন ও আমাদের প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা স্পষ্টভাবে জানিয়েছিলাম। এরই পরিপ্রেক্ষিতে ইসিবি ওল্ড ট্র্যাফোর্ডের আকাশ সীমাকে আজকের দিনের জন্য ‘নো ফ্লাই জোন’ করা হয়েছে জানিয়ে সিইও রাহুল জোহরিকে চিঠি পাঠিয়েছে। গত শনিবার ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচের সময় ব্র্যাডফোর্ড জোন থেকে ‘ইন্ডিয়া স্টপ মব লিঞ্চিং’, ‘জাস্টিস ফর কাশ্মীর’ লেখা ব্যানার সহ একটি বেসরকারি বিমানকে হেডিংলির আকাশে বেশ কয়েকবারই চক্কর কাটতে দেখা গিয়েছিল। এই ঘটনা আইসিসি-র পক্ষে যথেষ্ট অস্বস্তিকর। নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনের মতো এটি দ্বিতীয় ঘটনা। এর আগে আফগানিস্তান বনাম পাকিস্তানের ম্যাচ চলাকালে ‘জাস্টিস ফর বালুচিস্তান’ লেখা ব্যানার সহ একটি বিমানকে আকাশে উড়তে দেখা গিয়েছিল। ওই ম্যাচে স্টেডিয়াম চত্বরে ঝামেলার পর বেশ কিছু সমর্থককে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই ওই ব্যানার লেখা বিমান উড়েছিল বলে মনে করা হচ্ছে। এ ধরনের রাজনৈতিক স্লোগান আইসিসি-র বিধির পরিপন্থী।ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ এ ধরনের স্লোগান মোকাবিলার ক্ষেত্রে আশ্বাস দিলেও কোনও চোখে পড়ার মতো ব্যবস্থা নেয়নি। এর ফলে আইসিসি-কে হতাশা প্রকাশ করতে হয়েছে। প্রচারের জন্য কোনও বেসরকারি বিমান ভাড়ার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই বলে জানা গিয়েছে। ব্র্যাডফোর্ডে প্রচুর সংখ্যায় পাকিস্তানি থাকেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Germany Football Team: দীর্ঘ জল্পনার পর অবশেষে জার্মান ফুটবল দলের কোচ নিযুক্ত হলেন য়ুর্গেন ক্লপ
দীর্ঘ জল্পনার পর অবশেষে জার্মান ফুটবল দলের কোচ নিযুক্ত হলেন য়ুর্গেন ক্লপ
FIFA World Cup 2026: বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে
বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে
FIFA World Cup 2026: ম্যাচ ছাড়ার তত্ত্ব মানতে নারাজ, স্পেনই যোগ্য দল হিসাবে বিশ্বকাপ জিতেছে, দাবি পারেদেসের
ম্যাচ ছাড়ার তত্ত্ব মানতে নারাজ, স্পেনই যোগ্য দল হিসাবে বিশ্বকাপ জিতেছে, দাবি পারেদেসের
Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget