এক্সপ্লোর

Vinesh Phogat to Joins Congress : কংগ্রেসে যোগ দেওয়ার আগে রেলের চাকরি ছাড়লেন বিনেশ ফোগত ও বজরঙ্গ পুনিয়া

Congress Party: সামনে হরিয়ানা বিধানসভা নির্বাচন। এরকম আবহে গত বুধবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন  বিনেশ ফোগত ও বজরঙ্গ পুনিয়া ।

নয়াদিল্লি : রেলের চাকরি ছাড়লেন ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগত ও তাঁর সতীর্থ কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া । উত্তর রেলে নিজের নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন তাঁরা। হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে আজ বিকালে সম্ভবত তাঁরা কংগ্রেসে যোগ দিচ্ছেন।

ভারতীয় রেলে কাজ করা স্মরণীয় ও গর্বের মুহূর্ত বলে উল্লেখ করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন বিনেশ। সেখানে তিনি লেখেন, 'জীবনের এই সময়ে এসে, রেলের চাকরি থেকে নিজেকে সরিয়ে নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। ভারতীয় রেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার ইস্তফা জমা দিয়েছি।  দেশের সেবার করার জন্য এই সুযোগ দেওয়ায় আমি সবসময় ভারতীয় রেল পরিবারের কাছে কৃতজ্ঞ থাকব।'

 

সামনে হরিয়ানা বিধানসভা নির্বাচন। এরকম আবহে গত বুধবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন  বিনেশ ফোগত ও বজরঙ্গ পুনিয়া । তাঁদের বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা। এপ্রসঙ্গে CNN-News18-কে বজরঙ্গ পুনিয়া বলেছেন, 'হ্যাঁ, বিনেশ আর আমি আজ কংগ্রেসে যোগ দিতে পারি।'

বিষয়টি নিশ্চিত করেছেন, হরিয়ানা কংগ্রেসের মুখপাত্র কেওয়াল ধিংরাও। তিনি বলেন, 'আজ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে কংগ্রেসে যোগ দেবেন বিনেশ ফোগত ও বজরঙ্গ পুনিয়া। কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতৃত্ব ব্রিজ ভূষণ শরণ সিংয়ের পাশে দাঁড়িয়েছেন। দিল্লিতে এই আন্তর্জাতিক খেলোয়াড়দের হেনস্থা করা হয়েছে। তাঁরা অত্যাচার ও হেনস্থার শিকার। ওঁরা ভোটে লড়বেন কি না তা ঠিক করবেন কেন্দ্রীয় নেতৃত্ব। জয়ের সম্ভাবনা বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। '

এর আগে খবর ছড়িয়েছিল, ভোটে লড়াই জন্য বিনেশকে টিকিট অফার করা হয়েছে। আর দল জিতলে পুনিয়াকে সরকারে পদ দেওয়া হতে পারে। এই দুই কুস্তিগীরই বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিবাদের প্রথম সারির মুখ ছিলেন। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget