এক্সপ্লোর

Vinesh Phogat : 'সত্যিকারের চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবসময় সোনা জয়ের প্রয়োজন পড়ে না', বিনেশকে 'অভিনব'-বার্তা বিন্দ্রার

Paris Olympics 2024 : অলিম্পিক্স মহিলা কুস্তির ৫০ কেজি বিভাগ থেকে বাতিল হওয়ার পরই ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

নয়াদিল্লি : স্বপ্নভঙ্গ ! শেষ মুহূর্তে ডিসকোয়ালিফাই হয়ে গেলেন বিনেশ ফোগত ! ওজন বেশি হওয়ায় ফাইনাল থেকে ছিটকে গেলেন তিনি। ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। শুধু তা-ই নয়, অলিম্পিক্স মহিলা কুস্তির ৫০ কেজি বিভাগ থেকে বাতিল হওয়ার পরই ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই পরিস্থিতিতে কুস্তিগিরের পাশে দাঁড়ালেন একসময় ভারতকে অলিম্পিক্সে সোনা এনে দেওয়া অভিনব বিন্দ্রা। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি বিনেশের উদ্দেশে লিখলেন, "সম্পূর্ণ হতাশ। মানুষের কাছে সত্যিকারের চ্যাম্পিয়ন হওয়ার জন্য কখনো কখনো আপনার সোনা জয়ের প্রয়োজন পড়ে না।"  

 

বিনেশের বিরুদ্ধে এহেন সিদ্ধান্তে হতাশ গোটা দেশ। উদ্বিগ্ন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। তিনি নাকি ইতিমধ্যেই ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষার (PT Usha) সঙ্গে এই প্রসঙ্গে কথাও বলে ফেলেছেন। এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর পিটি ঊষার সঙ্গে কথা বলে তাঁর থেকে গোটা বিষয়টা সবিস্তারে প্রথমে জানতে চান। এই পরিপ্রেক্ষিতে ভারতের সামনে কী কী বিকল্প রয়েছে, সেকথাও তিনি জিজ্ঞেস করেন বলে খবর। পাশাপাশি রিপোর্টে দাবি করা হয় প্রধানমন্ত্রী মোদি ফোনে পিটি ঊষাকে বার্তা দিয়েছেন যাতে তিনি বিনেশের এই বাতিল হওয়ার সিদ্ধান্তের কড়া বিরোধ জানান যদি তাতে বিনেশ কোনওরকমভাবে তাতে লাভবান হন।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, বিনেশ, তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন ! তুমি ভারতের গর্ব এবং প্রত্যেক ভারতীয়র অনুপ্রেরণা। আজকের বিপত্তি আঘাত করেছে। আমি যে কী হতাশ ভাষায় যদি তা প্রকাশ করতে পারতাম। একই সময়ে তুমি স্থিতিস্থাপকতার প্রতীক। সবসময় তুমি চ্যালেঞ্জকে সামনে থেকে নিয়েছ। আরও শক্তিশালী হয়ে ফিরে এসো। আমরা তোমার পাশে আছি।

 

সেরা শিরোনাম

Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget