এক্সপ্লোর

Manu Bhaker: ইতিহাস গড়ার সুযোগ, শ্যুটিংয়ে ফের এক ফাইনালে উঠলেন ভারতের মনু

Paris Olympics 2024: প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতে আগেই নজির গড়েছেন মনু ভাকের। এবার ইতিহাস তৈরির হাতছানি তাঁর সামনে। 

প্যারিস: প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে এক অলিম্পিক্সে (Olympics 2024) জোড়া পদক জিতে আগেই নজির গড়েছেন মনু ভাকের (Manu Bhaker)। এবার ইতিহাস তৈরির হাতছানি তাঁর সামনে। 

মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় শ্যুটার। অর্থাৎ, ফের এক পদকের হাতছানি। জিতলে ইতিহাস তৈরি করবেন। পদক জিতলে এমন এক মাইলফলক তৈরি করবেন মনু, যা ভাঙা হয়তো অনেকের কাছেই স্বপ্নের মতো হয়ে থেকে যাবে।

শনিবার দুপুর ১টায় রয়েছে মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনাল। গোটা দেশ এখন থেকেই সেই ইভেন্ট নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে।

২৫ মিটার পিস্তল দুটি ভাগে বিভক্ত। প্রথমে প্রিসিশন রাউন্ড। তারপর ব়্যাপিড রাউন্ড। ভারতের প্রতিনিধিত্ব করছিলেন দুই শ্যুটার। ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতে ফেলা মনু ভাকেরের সঙ্গে ছিলেন এশা সিংহ। প্রিসিশন রাউন্ডে ২৯৪ স্কোর করেন মনু। ব়্যাপিড রাউন্ডে সেই পারফরম্যান্সকেও ছাপিয়ে যান। ২৯৬ পয়েন্ট স্কোর করেন। সব মিলিয়ে মনুর স্কোর দাঁড়ায় ৫৯০। যোগ্যতা অর্জনকারী পর্বে দ্বিতীয় স্থানে শেষ করেন মনু। ৫৮১ পয়েন্ট পেয়ে এশা যোগ্যতা অর্জনকারী পর্বে ১৮ নম্বরে শেষ করেন। তিনি ফাইনালে উঠতে ব্যর্থ হন। কারণ, নিয়ম হচ্ছে যোগ্যতা অর্জনকারী পর্বের সেরা ৮ জন শ্যুটার ফাইনালে খেলবেন।

প্রিসিশন ও ব়্যাপিড - দুই রাউন্ডেই শুরু থেকে প্রথম তিনের মধ্যে ছিলেন মনু। শেষ পর্যন্ত দুইয়ে ছিলেন মনু। কেমন ছিল তাঁর দাপট? একটি পরিসংখ্যানই যথেষ্ট। যিনি প্রথম স্থান পেয়েছেন, সেই ভেরোনিকা মেজর ৫৯২ পয়েন্ট পেয়েছেন। যা অলিম্পিক্স রেকর্ড।

চলতি অলিম্পিক্সে এটা মনুর তৃতীয় ফাইনাল। ইতিমধ্যেই দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। দুটিই ১০ মিটার বিভাগে। প্রথমে মহিলাদের ব্যক্তিগত ১০ মিটার পিস্তলে। তারপর ১০ মিটার পিস্তলের মিক্সড ইভেন্টে। সেখানে তাঁর সঙ্গী ছিলেন সর্বজ্যোৎ সিংহ। শনিবার একই অলিম্পিক্সে পদক জয়ের হ্যাটট্রিক গড়ার সুযোগ মনু ভাকেরের সামনে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget