এক্সপ্লোর

Tendulkar On Vinesh: প্রাপ্য রুপোর পদক কেড়ে নেওয়া হয়েছে, বিনেশের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে ফেটে পড়লেন সচিন

Sachin Tendulkar: মাত্র ১০০-১৫০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালের দিন সকালে বাতিল করা হয় বিনেশকে। ভারতীয় কুস্তিগীরের অন্তত রুপো জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। 

মুম্বই: বিনেশ ফোগতের (Vinesh Phogat) অলিম্পিক্স পদক হারানো ও বাতিল হওয়া নিয়ে ভারতীয় ক্রীড়া মহলে তোলপাড়। তাঁকে ফাইনাল খেলার সুযোগ দেওয়া হোক বা যুগ্মভাবে রুপোর পদক দেওয়া হোক - জোড়া দাবি তুলে কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টস (Court Of Arbitration of Sports CAS)-এর দ্বারস্থ হয়েছেন বিনেশ। ফাইনালে নামতে দেওয়ার দাবি আগেই খারিজ হয়ে গিয়েছে। তবে যুগ্মভাবে রৌপ্য পদক দেওয়ার মামলা গৃহীত হয়েছে। শুক্রবার যে মামলার শুনানি চলছে।

আর সেই পরিস্থিতিতে বিনেশকে নিয়ে মুখ খুললেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। দাবি তুললেন, বিনেশের রৌপ্য পদক পাওয়া উচিত। 

মাত্র ১০০-১৫০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালের দিন সকালে বাতিল করা হয় বিনেশকে। ভারতীয় কুস্তিগীরের অন্তত রুপো জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। 

এবার এ নিয়ে সরব হলেন সচিন। কিংবদন্তি ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছেন। লিখেছেন, 'প্রত্যেক খেলার আলাদা নিয়ম থাকে। সেই নিয়ম সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে সময় বিশেষে নিয়ম খতিয়ে দেখার দরকার রয়েছে। বিনেশ পরিচ্ছন্নভাবে খেলে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। ফাইনালের আগে তাঁকে বাতিল করা হয় আর সেটাও ওজনের জন্য। রুপোর পদক ওঁর প্রাপ্য। প্রাপ্য রুপোর পদক কেড়ে নেওয়া কোনও খেলোয়াড়ি যুক্তিতে মেনে নেওয়া যাচ্ছে না।'

সচিন জানিয়েছেন, কোনও অ্যাথলিট ডোপ করে ফাইনালে জায়গা পেলে তাঁর পদক কেড়ে নেওয়া যেতেই পারে। কিন্তু বিনেশের ক্ষেত্রে পুরো বিষয়টি আলাদা। তিনি যথেষ্ট দক্ষতা দেখিয়েই কুস্তির ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। তারপরেও তাঁর ক্ষেত্রে যেটি হয়েছে, তা ঠিক নয় বলেই সরব হয়েছেন মাস্টার ব্লাস্টার। সঙ্গে তাঁর আশ্বাস, বিনেশ নিশ্চয়ই ন্যায়বিচার পাবেন।

সচিন তাঁর বিবৃতিতে লিখেছেন, 'কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টস কী রায় দেয়, দেখার অপেক্ষায় রয়েছি সকলেই। আমরা সকলেই আশা করছি বিনেশ তাঁর প্রাপ্য স্বীকৃতি পাবেন।'                    

আরও পড়ুন: চেয়েচিন্তে প্রতিযোগিতায় অংশগ্রহণের খরচ উঠত, খাবার জোগাড় করতেই হিমশিম খেতেন নাদিম

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget