এক্সপ্লোর

Antim Panghal: অবৈধভাবে গেমস ভিলেজে ঢুকতে গিয়ে আটক বোন, মদত দেওয়ার অভিযোগে কড়া শাস্তি হতে পারে অন্তিমের

Paris Olympics 2024: প্যারিসে গেমস ভিলেজে নিয়ম ভেঙে অন্তিমের আই কার্ড দেখিয়ে ঢুকতে গিয়ে ধরা পড়েছিলেন কুস্তিগীরের বোন। তারপরই অন্তিমকে তিন বছরের জন্য নির্বাসনের ব্যাপারে চিন্তাভাবনা করছে আইওএ।

প্যারিস: কুস্তিতে অলিম্পিক্সে মহিলাদের ৫৩ কেজি ফ্রি স্টাইল বিভাগে তিনি ভারতের হয়ে খেলার টিকিট পেয়েছিলেন বলেই নিজের বিভাগ পাল্টে প্যারিসে নামতে হয়েছিল বিনেশ ফোগতকে। যদিও ফাইনালে উঠে পদক নিশ্চিত করে ফেলার পরেও ওজন বেশি হওয়ায় বাতিল হয়ে গিয়েছেন বিনেশ। আর তাঁর প্রিয় ৫৩ কেজি বিভাগে নেমে প্রথম ম্যাচে হেরেই পদকের দৌড় থেকে বিদায় নিয়েছেন অন্তিম পাংহাল (Wrestler Antim Panghal)। 

অলিম্পিক্স চলাকালীন আরও বড় বিপাকে পড়ে গেলেন অন্তিম। তাঁকে তিন বছরের জন্য নির্বাসিত করতে পারে ভারতীয় অলিম্পিক সংস্থা (IOA)। খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে। কেন? প্যারিসে গেমস ভিলেজে নিয়ম ভেঙে অন্তিমের আই কার্ড দেখিয়ে ঢুকতে গিয়ে ধরা পড়েছিলেন কুস্তিগীরের বোন। তারপরই অন্তিমকে তিন বছরের জন্য নির্বাসনের ব্যাপারে চিন্তাভাবনা করছে আইওএ, খবর সূত্রের।

কী অপরাধ অন্তিমের? জানা গিয়েছে, তাঁর বোন যাতে তাঁর পরিচয়পত্র কাজে লাগিয়ে গেমস ভিলেজে ঢুকতে পারেন, সেই চেষ্টা করেছিলেন অন্তিম। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ধরা পড়েন অন্তিমের বোন। তার জেরে ভারতীয় শিবির যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে। সেই কারণেই কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে অন্তিমের বিরুদ্ধে।

এই মুহূর্তে ভারতীয় শিবিরের সঙ্গে প্যারিসে রয়েছেন, এরকমই একজন সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, 'অন্তিম ভারতে ফেরার পর নির্বাসনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে তাঁকে জানিয়ে দেওয়া হবে।'

ফরাসি প্রশাসনের তরফে অন্তিম ও তাঁর বোনের 'কীর্তি'র কথা ভারতীয় অলিম্পিক সংস্থাকে জানানোর পরই যারপরনাই বিরক্ত হয় আইওএ। তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়, অন্তিম ও তাঁর সাপোর্ট স্টাফদের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দেশে ফেরানো হবে। বুধবার রাতেই নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় শিবিরের একজন বলেন, 'অন্তিমের বোন অন্তিম সেজে গেমস ভিলেজে ঢুকতে গিয়ে ধরা পড়েছিলেন। তাঁকে পুলিশ আটক করে। থানায় নিয়ে গিয়ে তাঁর বিবৃতি নেওয়া হয়।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget