এক্সপ্লোর

Russian Athletes: পদক তালিকায় পাঁচে, আরওসি (ROC) অ্যাথলিট হিসাবে খেলতে হচ্ছে অলিম্পিক্সে

কেন দেশের প্রতীকে খেলতে পারেন না তাঁরা?

টোকিও: সদ্যসমাপ্ত টোকিও অলিম্পিক্সে আরওসি (ROC) অ্যাথলিট হিসাবে অংশ নিতে বাধ্য হয়েছেন তাঁরা। তবে পদক তালিকায় বেশ নজরকাড়া পারফরম্যান্স। বরাবরের মতোই। এবারও সেই ছবি পাল্টায়নি। 

মোট পদকের সংখ্যায় তিন নম্বরে রয়েছে আরওসি। ঝুলিতে জমা পড়েছে ৭১টি পদক। তবে অলিম্পিক্সের পদক তালিকায় যেহেতু কোন দেশ কটা সোনা পেয়েছে সেই অনুযায়ী সাজানো হয়, ২০টি স্বর্ণপদক সহ আরওসি রয়েছে পাঁচ নম্বরে।

জানেন, কারা এই আরওসি অ্যাথলিট?

এঁরা সকলেই রাশিয়ার। কিন্তু কেন দেশের প্রতীকে খেলতে পারেন না তাঁরা? কারণ, ২০১৯ সালে রাষ্ট্র-নিয়ন্ত্রিত ডোপিংয়ের (নিষিদ্ধ বলবর্ধক পদার্থ সেবন) অভিযোগ প্রমাণিত হওয়ায় যে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ বা আয়োজন করা থেকে রাশিয়াকে চার বছরের জন্য বহিষ্কার করে বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ডব্লিউএডিএ বা ওয়াডা)। সেই কারণে রুশ অ্যাথলিটরা আরওসি ব্যানারে খেলছেন। আরওসি-র পুরো কথাটি হল রাশিয়ান অলিম্পিক্স কমিটি।

রাশিয়ার জাতীয় সঙ্গীত না বাজলেও এবারের অলিম্পিকে 'আরওসি'র পদকপ্রাপ্তদের অভিনন্দন জানাতে দেশের বিখ্যাত সুরকার পিওতর চাইকভস্কির এক নম্বর পিয়ানো কনচের্তো (বি-ফ্ল্যাট মাইনর) বাজানো হচ্ছে। পাশাপাশি রয়েছে যে কোনও রুশ জাতীয় প্রতীক বা লোগো ব্যবহারের উপর নিষেধাজ্ঞা। এমনকী 'আরওসি'র পূর্ণরূপ বলাও নিষিদ্ধ।

তবে 'আরওসি'র পতাকায় অলিম্পিক্সের লোগোর উপরেই রয়েছে রাশিয়ার পতাকার আদলে সাদা-নীল-লাল রঙের ডোরাকাটা ঢেউ খেলানো প্রতীক। তাতে মনে হতে পারে, খোদ রাশিয়ার পতাকাই উড়ছে। সেই সঙ্গে রুশ প্রতিযোগীরা তাদের সেই চিরচেনা তেরঙা জার্সি পরেই খেলছেন।

তফাত শুধু দেশের নামে।

অলিম্পিক গেমসে অতীতেও রাশিয়ানরা নিরপেক্ষ পতাকার নীচে খেলেছেন। ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিক্সের ঠিক দুমাস আগে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় রুশ প্রতিযোগীদের অলিম্পিক্সের পতাকায় খেলতে বাধ্য করা হয়। সেবার যখনই তাঁরা কোনও পদক জিততেন, তখনই অলিম্পিক্সের সঙ্গীত বাজানো হতো। ডোপিংয়ের অপরাধে এখন পর্যন্ত রাশিয়ার ৪৩টি অলিম্পিক্স পদক কেড়ে নেওয়া হয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget