এক্সপ্লোর

Tokyo Olympics 2020: কাল ব্রোঞ্জের লড়াইয়ে বজরং পুনিয়া

Tokyo Olympics 2020: আজ হেরে গেলেও, বরজঙের পদকের আশা শেষ হয়ে যায়নি।

টোকিও: আশা জাগিয়েও টোকিও অলিম্পিক্সে কুস্তির ৬৫ কেজি ফ্রিসল্টাইল বিভাগের ফাইনালে উঠতে পারলেন না বজরং পুনিয়া। আজ শেষ চারের লড়াইয়ে তিনি হেরে গেলেন আজারবাইজানের হাজি আলিয়েভের কাছে। লড়াইয়ের ফল ৫-১২। তবে আজ হেরে গেলেও, বরজঙের পদকের আশা শেষ হয়ে যায়নি। কাল তিনি ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন। কাল ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩.১৫ মিনিটে এই লড়াই। বজরঙের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।

এর আগে কোয়ার্টার ফাইনালে ইরানের মোর্তাজাকে হারিয়ে পদকের আশা জাগান বজরং। প্রতিপক্ষকে চিত করে ফেলে তিনি ম্যাচ জিতে নেন। কিন্তু সেমি ফাইনালে তাঁর জয় অধরা থেকে গেল।

কোয়ার্টার ফাইনালে ওঠার পথে কিরঘিজস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন বজরং। ৩-৩ ফল হলেও ক্রাইটেরিয়া বিশেষে পরের রাউন্ডে চলে যান ভারতীয় কুস্তিগীর। 

২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন বজরং। এছাড়াও ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। বজরংয়ের ঝুলিতে রয়েছে আরও সাফল্য। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন বজরং। ২০১৭ ও ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন এই কুস্তিগীর। গত বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন তিনি। এবার টোকিও আসার আগেই বজরংকে নিয়ে ভারতের প্রাক্তন কুস্তিগীররাও আশার আলো দেখেছিলেন। সেই আশা পূরণ হবে যদি এবার টোকিওর মঞ্চ থেকে পদক জিততে পারেন বজরং। এবার ৬৫ কেজি ফ্রি স্টাইলে সোনা জয়েরও অন্যতম দাবিদার মানা হচ্ছে বজরংকে। এখনও পর্যন্ত অলিম্পিক্সের মঞ্চে কোনও পদক আসেনি বজরংয়ের। এবার সেই অধরা মাধুরী ক্য়াবিনেটে তুলে নেওয়ার পালা। 

বৃহস্পতিবার অলিম্পিক্সে রুপো জিতেই থামতে হয় রবি দাহিয়াকে। ভারতের পঞ্চম কুস্তিগীর হিসেবে অলিম্পিক্স পদক পেলেন রবি। ৫৭ কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠে আগেই রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভারতীয় এই কুস্তিগীর। তবে ফাইনালের মঞ্চে দুবারের বিশ্বসেরা রাশিয়ান কুস্তিগীর জাভুর ইগুয়েভের কাছে ৭-৪ ফলে হেরে যাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল রবিকে। এবার বজরং কি পদক পাবেন? কাল সেই আশাতেই থাকবেন ভারতের ক্রীড়াপ্রেমীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget