এক্সপ্লোর

Vinesh Phogat: অবসরের সিদ্ধান্ত পাল্টাবেন বিনেশ ফোগত? কতটা যন্ত্রণার ছিল প্যারিসের সেই রাত? প্রথম প্রতিক্রিয়া

Paris Olympics 2024: বিনেশের বিবৃতিতে উঠে এসেছে চোটের সঙ্গে লড়াই, যৌন হেনস্থার বিরুদ্ধে কুস্তিগীরদের প্রতিবাদের কথাও।

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) দেশের হয়ে পদক নিশ্চিত করে ফেলেছিলেন তিনি। মহিলাদের কুস্তিতে ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে উঠেছিলেন। কিন্তু ফাইনালের দিন সকালে আছড়ে পড়ে চরম দুঃসংবাদ। জানা যায়, নির্দিষ্ট পরিমাপের চেয়ে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল হয়ে গিয়েছেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেও লাভ হয়নি। নাকচ হয়ে গিয়েছে বিনেশের দাবি।

সেই ঘটনার পর প্রথমবার প্রতিক্রিয়া দিলেন ভারতের তারকা কুস্তিগীর। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন বিনেশ। তিনি লেখেন, 'ছোটবেলা জানতাম না অলিম্পিক্স রিংয়ের অর্থ কী। বাচ্চা বয়সে আমি শুধু ভাবতাম, লম্বা চুল রাখব। হাতে মোবাইল ফোন নিয়ে থাকব। যেরকম আর পাঁচটা মেয়ে সেই বয়সে ভেবে থাকে আর কী।'

বিনেশ আরও লিখেছেন, 'আমার বাবা সাধারণ বাস ড্রাইভার ছিলেন। স্বপ্ন দেখতেন, আমি বিমান চালাব আর একদিন এমন আসবে যখন বাবা রাস্তায় বাস চালাবেন আর আমি তাঁরই মাথার ওপর দিয়ে বিমান নিয়ে উড়ে যাব। বাবার মৃত্যুর পর মায়ের ক্যান্সার স্টেজ থ্রি ধরা পড়ে। সেখান থেকে একাকী মায়ের পাশে দাঁড়ানোর জন্য আমাদের তিন বাচ্চার লড়াই শুরু হয়।' বিনেশ যোগ করেছেন, 'মায়ের নাছোড় মানসিকতা দেখে, পরিশ্রম দেখে অনেক কিছু শিখেছি। তাঁর থেকেই এত লড়াই করতে শিখেছি। মা সব সময় বিশ্বাস করতেন, ঈশ্বর যা করেন ভালর জন্যই। সেই জন্যই হয়তো সোমবীরকে স্বামী হিসাবে পাওয়া। যে আমার জন্য নিজের সব স্বার্থ ত্যাগ করতে প্রস্তুত থেকেছে সব সময়।'

বিনেশের বিবৃতিতে উঠে এসেছে চোটের সঙ্গে লড়াই, যৌন হেনস্থার বিরুদ্ধে কুস্তিগীরদের প্রতিবাদের কথাও। তিনি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন চিকিৎসক দীনশ পার্ডিওয়ালা, কোচ ওলার অ্যাকোস, সাপোর্ট স্টাফ ওয়েন প্যাট্রিক, অশ্বিনী জীবন পাটিল, তজিন্দর কৌর, গগন নারাঙ্গ, অলিম্পিক্স গোল্ড কোয়েস্টের সদস্যদের।

 

প্যারিস অলিম্পিক্সের পরই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বিনেশ। সেই সিদ্ধান্ত কি পাল্টাবেন? বিনেশ লিখেছেন, 'হয়তো অন্য পরিস্থিতিতে ২০৩২ সাল পর্যন্ত নিজেকে কুস্তি করতে দেখব। কারণ আমার মধ্যের লড়াই, আমার কুস্তি সব সময় থেকে যাবে। জানি না ভবিষ্যতে আমার জন্য কী অপেক্ষা করে রয়েছে। তবে আমি নিশ্চিত সত্যের জন্য সব সময় লড়াই করে যাব।'

আরও পড়ুন: মেন উইল বি মেন, তাই না? আর জি কর কাণ্ডে গর্জে উঠলেন মহম্মদ সিরাজ়

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget