এক্সপ্লোর

Narendra Modi on Vinesh Phogat: প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল বিনেশ, 'দেশের অনুপ্রেরণা'-কে সান্ত্বনা প্রধানমন্ত্রী মোদির

Vinesh Phogat: তাঁর বিভাগে ধার্য ওজনের থেকে বিনেশের ওজন বেশি হওয়ায় প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল করা হয় ভারতীয় কুস্তিগীরকে।

প্যারিস: দিনের শুরুটা হয়েছিল সোনা জয়ের আশা নিয়ে। গোটা দেশ বিনেশ ফোগতের (Vinesh Phogat) স্বর্ণপদক জয়ের স্বপ্নে বুঁদ ছিল। কিন্তু হঠাৎই স্বপ্নভঙ্গ। বিনেশের ওজন বেশি হওয়ায় তাঁকে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) থেকে বাতিল করা হয়। অর্থাৎ তিনি সোনা কেন, কোনও পদকই পাবেন না। উপরন্তু, নিজের বিভাগে নিয়ম অনুযায়ী একেবারে সবার নীচে শেষ করবেন ভারতীয় কুস্তিগীর।

বিনেশের হাত ধরে এবারের অলিম্পিক্সে দেশের চতুর্থ পদক নিশ্চিত ছিল। কিন্তু তা হয়নি। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বিনেশ, তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। তুমি ভারতের গর্ব এবং প্রতিটি ভারতবাসীর জন্য অনুপ্রেরণার অপর নাম। আজকের এই সংবাদটা খুবই বেদনাদায়ক। আমি যে কী চরম হতাশ সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে পাশাপাশি আমি এও জানি, যে তুমি কখনও হার মান না। সবসময় সব চ্যালেঞ্জের সামনে থেকে মোকাবিলা কর। আরও শক্তিশালী হয়ে ফিরে এস। আমরা সকলেই তোমার হয়ে গলা ফাটাব।'

বিনেশের সফরটা কিন্তু অনেকটা স্বপ্নের মতোই ছিল। আগের দুই অলিম্পিক্সে ৫৩ কেজির বিভাগে অংশগ্রহণ করলেও, এবারের অলিম্পিক্সে ভারতের হয়ে অন্তিম পাংহাল সেই বিভাগে প্রতিনিধিত্ব করছেন। বিনেশ ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে গত বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন ইউয়ি সুসাকিকে হারিয়েছিলেন বিনেশ। পাঁচ বছরে এক ম্যাচও না হারা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় ছিলেন তিনি।

কোয়ার্টার ফাইনালে আরেক বিশ্বচ্যাম্পিয়ন ইউক্রেনের ওকসানা লিভাচকে হারিয়ে সেমিফাইনালে টিকিট পাকা করেন ২৯ বছর বয়সি ভারতীয় কুস্তিগীর। এরপর সেমিতে কিউবার ইউসনেলিস গুজ়ম্যানের বিরুদ্ধে ম্যাটে নেমে জয় ছিনিয়ে নেন বিনেশ। ভারতের চতুর্থ পদকজয় সুনিশ্চিত হয়। তবে সে গুড়ে বালি। শেষমেশ খালি হাতেই ফিরত হচ্ছে তাঁকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: একইদিনে আসতে পারে একাধিক পদক, অলিম্পিক্সে বুধবার ভারতের কে-কখন নামছেন? রইল পূর্ণাঙ্গ সূচি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget