এক্সপ্লোর

Paris Olympics 2024: পদক সুনিশ্চিত করার থেকে মাত্র একধাপ দূরে, সেমিফাইনালে পৌঁছলেন বিনেশ

Vinesh Phogat: প্রথম রাউন্ডে বিশ্বের এক নম্বর কুস্তিগীরকে হারানোর পর কোয়ার্টার ফাইনালে আট নম্বর কুস্তিগীরের বিরুদ্ধেও জয় পেলেন ভারতের বিনেশ ফোগত।

প্যারিস: প্রথম রাউন্ডের ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন ইউয়ি সুসাকি হারিয়েছিলেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। কোয়ার্টার ফাইনালেও তাঁর বিজয়ধারা অব্যাহত। ইউক্রেনের ওকসানা লিভাচকে হারিয়ে প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) সেমিফাইনালে পৌঁছে গেলেন বিনেশ ফোগত।  

প্রথম রাউন্ডে বিশ্বের এক নম্বর কুস্তিগীরকে হারিয়ে আশা জাগিয়েছিলেন বিনেশ। তবে কোয়ার্টার ফাইনালেও তাঁর প্রতিপক্ষ কিন্তু সহজ ছিল না। উপরন্ত, ২০১৬ সালে রিও এবং ২০২০ টোকিও, বিগত দুই অলিম্পিক্সেই কোয়ার্টার ফাইনালে বিনেশের সফর শেষ হয়ে গিয়েছিল। তাই তাঁর সামনে কোয়ার্টার ফাইনাল গাঁটও ছিল বটে। তবে ভারতীয় কুস্তিগীর কিন্তু দমে যাননি। বিশ্বের আট নম্বর কুস্তিগীর লিভাচের বিরুদ্ধেও জয় পেলেন ভারতের বিনেশ ফোগত। ম্যাচের স্কোরলাইন বিনেশের পক্ষে ৭-৫।

এর আগে লিভাচ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ২০১৮ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকও জিতেছিলেন। তাঁর আগের ম্যাচের মতো এ ম্যাচেও বিনেশের থেকে তাঁর প্রতিপক্ষকে বিশেষজ্ঞরা এগিয়ে রাখছিলেন। তবে সেয়ানে সেয়ানে টক্কর চলে। শুরুটা কিন্তু ভালভাবেই করেছিলেন ভারতীয় কুস্তিগীর। প্রথম রাউন্ডেই তিনি ২-০ এগিয়ে যাওয়ার পর আর লিড হাতছাড়া হতে দেননি। এক সময় লিভাচ স্কোর ৫-৪ করে ফেলেন। তবে মাথা ঠান্ডা রেখে নিজের লড়াই চালিয়ে যান ভারতীয় তারকা। শেষমেশ ২৯ বছর বয়সি ভারতীয় কুস্তিগীরই জয়ের হাসিটা হাসেন।

 

 

আজ রাতেই নিজের সেমিফাইনাল ম্যাচে ফের একবার ম্যাটে নামবেন ভারতীয় তারকা কুস্তিগীর। সেই ম্যাচ জিতলেন বিনেশের অন্তত রুপো জয় সুনিশ্চিত। ইউসনেলিস গুজ়ম্যান লোপেজ়ের বিরুদ্ধে বিনেশের সেমিফাইনাল ম্যাচ। কিউবার প্রতিপক্ষের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করলে তো পদক অবশ্যই নিশ্চিত। তবে হারলেও কিন্তু বিনেশের পদক জয়ের সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে তিনি তৃতীয় স্থান দখল করার জন্য ব্রোঞ্জ পদকের ম্যাচে ম্যাটে নামবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: এক থ্রোই যথেষ্ট, প্যারিসে জ্যাভলিনের ফাইনালে নীরজ, ব্যর্থ জীনা, ফাইনালে পাকিস্তানের নাদিমও 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget