এক্সপ্লোর

Paralympics 2024: প্যারিসে বসতে চলেছে প্যারালিম্পক্সের আসর, কবে থেকে শুরু, কোথায় যাবে দেখা?

Paris Paralympics 2024: ২২টি খেলায় ৫৪৯টি ইভেন্টে এবার ৪৪০০ জন প্যারা অ্যাথলিট এবারের প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করতে চলেছেন।

প্যারিস: গ্রীষ্মকালীন অলিম্পিক্সের আসর শেষ হয়েছে। তবে প্যারিসে ক্রীড়া উৎসব কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। অলিম্পিক্সের ভেন্যু প্যারিসেই বসতে চলেছে প্যারালিম্পিক্সের (Paralympics 2024) আসর। এই মাসেই শুরু হবে প্রতিযোগিতা। হাতে বাকি রয়েছে মাত্র কয়েকটা দিন।

এই প্রথমবার প্যারিসে প্যারালিম্পক্সের আসর বসতে চলেছে। অবশ্য ফ্রান্স কিন্তু এটা প্রথম নয়। এর আগেও ১৯৯২ সালে ফ্রান্সে প্যারালিম্পিক্সের আসর বসেছিল। তবে সেবার প্যারিসে সেটা আয়োজিত হয়নি। এবার হবে। ২২টি খেলায় ৫৪৯টি ইভেন্টে এবার ৪৪০০ জন প্যারা অ্যাথলিট প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করতে চলেছেন। ১১ দিন ধরে চলবে এই মেগা ইভেন্ট। কবে থেকে বসবে প্যারালিম্পিক্সের আসর? কোথায়ই বা দেখবেন প্রতিযোগিতা?

কবে শুরু প্যারালিম্পিক্স?

এ মাসের ২৮ তারিখ থেকে শুরু হবে প্য়ারালিম্পক্সের লড়াই। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

কোথায় দেখা যাবে প্যারালিম্পিক্সের লড়াই?

স্পোর্টস ১৮-এ অলিম্পিক্স দেখা গেলেও, দুর্ভাগ্যবশত ভারতে প্য়ারালিম্পিক্স দেখানোর এখনও পর্যন্ত কোনও ব্রডকাস্টারের নাম ঘোষণা হয়নি।

কোন ওয়েবসাইটে দেখা যাবে প্যারালিম্পিক্স?

প্যারালিম্পিক্সের সরকারি ইউটিউব চ্যানেল ও আন্তর্জাতির প্যারালিম্পিক্স কমিটির ওয়েবসাইট মারফৎ এই প্রতিযোগিতার সমস্ত খবরা খবর জানা যাবে।  

এই প্যারালিম্পিক্স শুরুর আগেই কিন্তু ভারত বড় ধাক্কা খেয়েছে। ভারতের হয়ে এবারের প্যারালিম্পিক্সে প্রতিনিধিত্ব করতে পারবেন না গত বার টোকিওয় সোনাজয়ী প্রমোদ ভগৎ। বিডব্লুএফের অ্যান্টি ডোপিং নিয়মে ব্যর্থ হওয়ায় ১৮ মাসের জন্য নির্বাসিত করা হল ভারতীয় তারকা প্যারাঅলিম্পিয়ানকে।

টোকিওয় প্রথমবার প্যারাঅলিম্পিক্সে ব্যাডমিন্টনের অন্তর্ভুক্তি হয়েছিল। আর প্রথমবারেই সোনা জিতে নিয়েছিলেন প্রমোদ। প্যারিসেও স্বাভাবিকভাবেই ভারতের হয়ে পদকজয়ের বড় দাবিদার ছিলেন প্রমোদ। কিন্তু অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘন করায় তাঁর শাস্তি হল। ব্যাডমিন্টনের সর্বোচ্চ সংস্থা বিডব্লুএফের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতার বাইরে থাকার সময় ডোপ পরীক্ষা করার জন্য কোনও অ্যাথলিট কোথায় রয়েছেন, সেই জায়গার বিস্তর বিবরণ দিতে হয়। এটি অ্যান্টি ডোপিং নিয়মের এটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। এমনটা না করলে, নির্বাসিত পর্যন্ত হতে হয়। যেমনটা প্রমোদের ক্ষেত্রে হল।

১ লা মার্চ থেকে তাঁর নির্বাসনের সময়কাল শুরু হবে। সেখান থেকে ১৮ মাস অর্থাৎ পরের বছরের সেপ্টেম্বরে গিয়ে ভারতীয় শাটলারের নির্বাসন উঠবে। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসও এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর আপিল নাকচ করে দিয়েছে। তাই প্রমোদের প্যারিসে অংশগ্রহণ করার আর কোনও সম্ভাবনাই রইল না। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ফের পিছিয়ে গেল ঘোষণা, বিনেশ ফোগতের অলিম্পিক্স পদক প্রাপ্তি নিয়ে রায় জানা যাবে কবে? 

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget