এক্সপ্লোর

2007 T20 World Cup : ১৪ বছর আগে আজকের দিনেই ইতিহাস রচনা করেছিল ধোনির নেতৃত্বাধীন ভারত

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস রচনা করে ভারতীয় ক্রিকেট দল।

নয়া দিল্লি : ১৪ বছর আগে আজকের দিনেই প্রথম টি২০ বিশ্বকাপ জিতে নিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারত। '৮৩-র পর ফের একবার বিশ্বকাপ জয়ের গন্ধে বুঁদ হয়ে উঠেছিল ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস রচনা করে ভারতীয় ক্রিকেট দল।    

ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ। টান টান সেই ম্যাচ অনুষ্ঠিত হয় জোহানেসবার্গে। পাকিস্তানের বিরুদ্ধে ওই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন বীরেন্দ্র সহবাগ। ওপেন করতে নামেন ইউসুফ পাঠান ও গৌতম গম্ভীর। একটি চার ও একটি ছয় সহযোগে ১৫ রান তোলেন ইউসুফ। কিন্তু, শীঘ্রই তাঁকে তৃতীয় ওভারে প্যাভিলিয়নে ফেরত পাঠান মহম্মদ আসিফ। ৮ রানের মাথায় ফিরে যান রবিন উত্থাপ্পাও। সেই সময় স্কোর বোর্ডে ভারত ২ উইকেট খুইয়ে ৪০ রান তুলেছে।

এর পর হাল ধরেন গম্ভীর ও যুবরাজ সিংহ। চতুর্থ উইকেটে এই জুটি ৬৩ রান তোলে। যদিও ঘন ঘন উইকেট হারাতে থাকে মেন ইন ব্লু-রা। ১৪ তম ওভারে ব্যক্তিগত ১৪ রানের মাথায় ফিরে যান যুবরাজ। অবশ্য গড় আগলে রাখেন গম্ভীর। মাত্র ৫৪ বলে ৭৫ রানের ইনিংস খেলেন গৌতম। ৮টি চার ও ২টি ছক্কা সহযোগে সাজানো ছিল তাঁর ইনিংস। শেষের দিকে ঝড় তোলেন রোহিত শর্মা। মাত্র ১৬ বলে ৩০ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ভারত ৫ উইকেটে ১৫৭ রান তোলে।

এর পর শুরু হয় বোলারদের ভেল্কি। শাহিদ আফ্রিদি, ইউনিস খান, শোয়েব মালিক-পাকিস্তানের তারকা ব্যাটসম্যানদের এক একে প্যাভিলিয়নে ফেরত পাঠানো হয়। কিন্তু, হাল ছাড়েননি মিসবা উল হক। ভারতীয় বোলারদের আক্রমণ করতে থাকেন। ফাইনালে ওভারে পাকিস্তানের জিততে ১৩ রান প্রয়োজন ছিল। যোগিন্দর শর্মার হাতে বল তুলে দেন ধোনি। তৃতীয় বলে স্কুপ মারতে গিয়ে শ্রীসন্থের হাতে সাধারণ ক্যাচ তুলে দেন মিসবা। ফলস্বরূপ, ৫ রানে ফাইনাল ম্যাচ জিতে নেয় ভারত। ঘরে নিয়ে আসে প্রথম টি২০ বিশ্বকাপ। এর পরও ধোনির নেতৃত্বে ভারত আরও ২টি আইসিসি ট্রফি জিতেছে। ২০১১ সালে একদিনের টুর্নামেন্টে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget