এক্সপ্লোর

Ostader Maar: 'ওয়াল'-এ বাধাপ্রাপ্ত 'চিন মিউজিক', ২২ বছর পরে অজিভূমে জয়ের নায়ক দ্রাবিড়

Rahul Dravid: অস্ট্রেলিয়ার ৫৫৬ রানের জবাবে ৮৫ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল টিম ইন্ডিয়া। লক্ষ্মণ-দ্রাবিড়ের ৩০৩ রানের জুটিতে ভর করে ম্যাচে ফেরে ভারত। লক্ষ্মণ করেন ১৪৮ আর দ্রাবিড়, ২৩৩ রান।

কলকাতা: অস্ট্রেলিয়া সফর মানেই ভারতীয় দলের ভরাডুবি, লজ্জার হার। ৯০-র দশকের শেষের দিকে এটাই ছিল স্বাভাবিক দস্তুর। তবে ২০০৩ সালে এই চিন্তাভাবনাটা সম্পূর্ণ বদলে দেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বাধীন ভারতীয় দল।

সফরের প্রথম ম্যাচে ব্রিসবেনের সবুজ ঘাসে মোড়া পিচে সৌরভের অনবদ্য শতরান ভারতকে ম্যাচ ড্র করতে সাহায্য করেছিল। তবে তখনও অজিভূমে জয়টা ছিল অলীক কল্পনার মতোই। সিরিজের আগে থেকেই অস্ট্রেলিয়া নিজেদের ‘মাইন্ড গেম’ শুরু করে দিয়েছিল। ভারতীয় ব্যাটারদের অস্ট্রেলিয়ার বাউন্স সহায়ক পিচে 'চিন মিউজিক' শুনিয়েই কুপোকাত করার ভয় দেখিয়েছিলেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন।

তবে অজিদের কোনও ধরনের মিউজিকই ‘ওয়াল’ ভেদ করতে পারেনি। অ্যাডিলেডে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ঐতিহাসিক পারফরম্যান্সে কার্যত অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৫৬ রানের জবাবে ৮৫ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল টিম ইন্ডিয়া। এমন সময়ে ক্রিজে ফের জুটি বাঁধেন, মাত্র বছর দুই আগেই ইডেনে অজিদের পরাজয়ের দুই কারিগর দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)।

লক্ষ্মণ-দ্রাবিড়ের পার্টনারশিপ

লক্ষ্মণ-দ্রাবিড়ের ৩০৩ রানের জুটিতে ভর করে ম্যাচে ফেরে ভারত। লক্ষ্মণ করেন ১৪৮ আর দ্রাবিড়, ২৩৩ রান। প্রথম ইনিংস শেষে মাত্র ৩৩ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। এরপর দ্বিতীয় ইনিংসে অজিত আগরকরের ছয় উইকেটের স্পেলে অজিরা দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানেই গুটিয়ে যায়। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২৩০ রান।

পঞ্চম দিনের পিচে একেবারেই সহজ ছিল না এই লক্ষ্য। তাড়াহুড়ো করতে গিয়ে আবারও ব্যর্থ হয় ভারতীয় টপ অর্ডার। কিন্তু ত্রাতা হয়ে ফের ভারতকে বাঁচান দ্রাবিড়ই। অপরাজিত ৭২ রানের ইনিংসে ভারতকে ম্যাচ জেতান তিনি। উইনিং শটটা মেরে নিজের স্বভাববিরুদ্ধভাবে উচ্ছ্বাসে ভাসেন দ্রাবিড়। এই জয়টা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল দ্রাবিড়ের প্রতিক্রিয়াই তা প্রমাণ করে দেয়।

 

 

২২ বছরে প্রথম জয়

প্রসঙ্গত, ২২ বছর পরে অস্ট্রেলিয়ার মাটিতে এটিই ছিল ভারতের প্রথম টেস্ট জয়। বিদেশের মাটিতে খেলার ‘জুজু’ কাটানোর বিষয়ে এই সিরিজের গুরুত্ব কিন্তু অপরিসীম। এই সিরিজের পর তৎকালীন অজি অধিনায়ক স্টিভ ওয়াও মানতে বাধ্য হয়েছিলেন, এই ভারতীয় দল বাকিদের থেকে ভিন্ন। নরম প্রকৃতির একেবারেই নয়। আর দ্রাবিড়কে কেন ওয়াল নামটি দেওয়া হয়েছিল, তার স্বপক্ষে অ্যাডিলেডে এই ম্যাচে তার পারফরম্যান্সই যথাযোগ্য প্রমাণ দেয়।

আরও পড়ুন: কাইফের ব্যাটে ইতিহাস, স্নায়ুর চাপ কাটাতে সিনেমা দেখতে চলে গিয়েছিলেন উদ্বিগ্ন বাবা-মা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget