এক্সপ্লোর

Ostader Maar: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সচিনের অপরাজিত ১৮৬, ঔজ্জ্বল্য বেড়েছিল ১৯৯৯ সালের দীপাবলির

Sachin Tendulkar: ১৯৯৯ সালে কালীপুজো ছিল ৭ নভেম্বর। পরের দিন সকালে ছিল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। সেদিনই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস খেলেন সচিন তেন্ডুলকর। তিনি উৎসবের জেল্লা বাড়িয়ে দেন।

কলকাতা: প্রায় আড়াই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুবাদে ভারতের ক্রিকেটপ্রেমীদের বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। দেশে-বিদেশে তিনি বহু অসাধারণ ইনিংস খেলেছেন। একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরানও রয়েছে তাঁর। ২০১০-এর ২৪ ফেব্রুয়ারি গ্বালিয়রে (Gwalior) দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০০ রান করে অপরাজিত থাকেন তিনি। তবে এর ১১ বছর আগেই দ্বিশতরানের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন সচিন। ১৯৯৯ সালের ৮ নভেম্বর হায়দরাবাদে (Hyderabad) নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে ওপেন করতে নেমে ১৫০ বলে ১৮৬ রান করে অপরাজিত থাকেন সচিন। তাঁর এই ইনিংস ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা।

দীপাবলিতে সচিনের অসাধারণ ইনিংস

১৯৯৯ সালে কালীপুজো ছিল ৭ নভেম্বর। পরের দিন সকালে ছিল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। তখনও ইন্টারনেট সেভাবে সাধারণ মানুষের নাগালের মধ্যে ছিল না। সোশ্যাল মিডিয়া বলতেও তখন কিছু ছিল না। ফলে সকাল থেকেই ক্রিকেটপ্রেমীদের চোখ ছিল টেলিভিশনের পর্দায়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সচিন। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ভারত। মাত্র ৪ রান করেই রান আউট হয়ে যান সৌরভ। তিন নম্বরে ব্যাটিং করতে নামেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ রাহুল দ্রাবিড়। সচিন ও দ্রাবিড় মিলে ভারতীয় দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন। সচিনের ১৮৬ রানের ইনিংসে ছিল ২০টি বাউন্ডারি ও তিনটি ছক্কা। একদিনের আন্তর্জাতিকে তাঁর এরকম বিধ্বংসী ইনিংস খুব কমই আছে। দ্রাবিড় করেন ১৫৩ বলে ১৫৩ রান। তাঁর ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি ও দু’টি ছক্কা। ভারতীয় দল করে ২ উইকেটে ৩৭৬ রান।

বিশাল জয় ভারতের

বিশাল রান তাড়া করতে নেমে ২০২ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে দু’টি করে উইকেট নেন বেঙ্কটেশ প্রসাদ ও অনিল কুম্বলে। একটি করে উইকেট নেন জাভাগল শ্রীনাথ, নিখিল চোপড়া ও বিজয় ভরদ্বাজ। ১৭৪ রানে জয় পায় ভারতীয় দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget