এক্সপ্লোর

Ostader Maar: লিদের আগুনে বোলিং সামলে ১০৬ রানের ইনিংসে ওয়ান ডেতে দক্ষতা প্রদর্শন 'টেস্ট বিশেষজ্ঞ' লক্ষ্মণের

VVS Laxman: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডেতে মাত্র ২১ ম্যাচ খেলে ৪৬.১৮ গড়ে মোট ৭৩৯ রান করেছেন লক্ষ্মণ। তাঁর ছয়টি ওয়ান ডে শতরানের চারটিই আসে অজিদের বিরুদ্ধে।

কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) বরাবরই ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) ব্যাট কথা বলে। টেস্ট ইডেনে হোক বা মোহালি, বরাবরই অজিদের বিরুদ্ধে ভারতকে একাধিক ম্যাচ জিতিয়েছেন লক্ষ্মণ। টেস্ট বিশেষজ্ঞ হিসাবেই ভারতীয় কিংবদন্তির সুখ্যাতি। তিনি একটিও ওয়ান ডে বিশ্বকাপে ভারতের হয়ে মাঠে নামেননি। তবে ওয়ান ডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও লক্ষ্মণের রেকর্ড কিন্তু ঈর্ষণীয়।

লক্ষ্মণ-যুবরাজের দাপট

লক্ষ্মণ ভারতের হয়ে মাত্র ৮৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন। তাঁর গড় এমন কিছু আহামরি নয়। ৮৩টি ইনিংসে ৩০.৭৬ গড়ে মোট ২৩৩৮ রান করেছেন তিনি। ৫০ ওভারের ফর্ম্যাটে শতরান করেছেন ছয়টি। এই ছয় ওয়ান ডে শতরানের মধ্যে অজিদের বিরুদ্ধে তিনি চারটি শতরান করেন। যার একটি আসে ২০০৩-০৪ সালে ভিবি সিরিজে। সিডনির মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের উইকেট হারিয়ে একসময় বিশাল চাপে ছিল ভারত। সেখান থেকেই দলের হাল ধরেন লক্ষ্মণ। চতুর্থ উইকেটে যুবরাজ সিংহের সঙ্গে মিলে দ্বিশতরানের পার্টনারশিপ গড়েন তিনি।

সিডনির পিচে ব্রেট লি, জেসন গিলেস্পিরা আগুন ঝরাচ্ছিলেন। সেই আগুনে যখন ভারতীয় টপ অর্ডার ব্যর্থ হয়। ঠিক তখনই ফের ব্যাট হাতে জ্বলে উঠেন  'অস্ট্রেলিয়ার ত্রাস' লক্ষ্মণ। প্রথমে লি, গিলেস্পিদের আগুনে বোলিং সামলে পার্টনারশিপ গড়ার দিকেই মন দেন তিনি। পরে যুবরাজ সিংহ আক্রমণ শুরু করলে, অপরপ্রান্তে দাঁড়িয়ে থেকে তাঁকে যোগ্য সঙ্গও দেন লক্ষ্মণ। তবে যুবরাজ যখন ১৩৯ রানের ইনিংসে বারংবার লিদের বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন. তখন লক্ষ্মণও কিন্তু নিজের প্রসিদ্ধ 'টাচ গেমে' অজিদের ঘায়েল করতে ব্যস্ত।

ভারতের পরাজয়

১৩০ বলে পাঁচটি চারের সহায়তায় অপরাজিত ১০৬ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন লক্ষ্মণ। তাঁর ও যুবরাজের ব্যাটে ভর করেই ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটের বিনিময়ে ২৯৬ রান তোলে। তবে দুর্ভাগ্যবশত বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ভারতীয় দল জিততে পারেনি। অ্যাডাম গিলক্রিস্টের বিধ্বংসী ৯৫ রানের সুবাদে এক বল বাকি থাকতেই ৩৪ ওভারে ২২৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। টান টান লড়াই করেও দুই উইকেটে ম্যাচ হারতে হয় ভারতকে। তবে লক্ষ্মণ কিন্তু নিজের দক্ষতা প্রমাণ করতে সমর্থ হন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট তো বটেই ওয়ান ডেতেও মাত্র ২১ ম্যাচ খেলে ৪৬.১৮ গড়ে মোট ৭৩৯ রান করেছেন লক্ষ্মণ। এই পরিসংখ্যানই তাঁর অস্ট্রেলিয়া প্রীতি প্রমাণ করার জন্য যথেষ্ট।

 আরও পড়ুন: লক্ষ্মণের দুরন্ত শতরানেই সেদিন পাকিস্তানে প্রথমবার ওয়ান ডে সিরিজ জয়ের স্বপ্নপূরণ ভারতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget