এক্সপ্লোর

দু বছরে আমাদের সবচেয়ে জঘন্য ব্যাটিং, বলছেন বিরাট

পুণে: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে আড়াই দিনের মধ্যেই হারের পর ব্যাটসম্যানদের তীব্র সমালোচনা করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, গত দু বছরে এটাই ভারতের সবচেয়ে খারাপ ব্যাটিং পারফরম্যান্স। তবে এই সিরিজে ভারতীয় দল ফিরে আসবে বলে আশাবাদী বিরাট। আজ ৩৩৩ রানে হেরে সিরিজে ০-১ পিছিয়ে পড়েছে ভারত। প্রথম ইনিংসে ১০৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৭ রানে অলআউট হয়ে গিয়েছে বিরাটদের ইনিংস। ভারতের অধিনায়ক স্বীকার করে নিয়েছেন, ব্যাটিং ব্যর্থতার জন্যই তাঁদের হারতে হয়েছে। তিনি ম্যাচের পর বলেছেন, ‘আমরা এই ম্যাচে সম্পূর্ণভাবে পর্যুদস্ত হয়েছি। গত দু বছরে এটাই আমাদের জঘন্যতম ব্যাটিং। তিন দিনই আমরা ভাল খেলতে পারিনি। আমরা নিজেদের প্রয়োগ করতে পারিনি। কোথায় ভুল হয়েছে সেটা দেখতে হবে।’ বিরাট আরও বলেছেন, অস্ট্রেলিয়া এই ম্যাচে পরিবেশ-পরিস্থিতিকে ভালভাবে কাজে লাগিয়েছে। স্টিভ স্মিথের দল আগাগোড়া ভারতকে চাপে রেখেছে। তাঁদের কৃতিত্ব প্রাপ্য। ভারতীয় দল কোনও অজুহাত দিতে চায় না। টানা ১৯ টেস্টে অপরাজিত থাকার পর হারল ভারত। তবে এই সিরিজে ফিরে আসবে দল। দু ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে জেতানো বাঁ হাতি স্পিনার স্টিভ ও’কিফির প্রশংসায় পঞ্চমুখ স্মিথ। তিনি বলেছেন, তাঁদের দলে যেমন ভাল মানের স্পিনার আছেন, তেমনই স্পিন বল ভাল খেলার মতো ব্যাটসম্যানও আছেন। ও’কিফি অসাধারণ বল করেছেন। সিরিজের বাকি তিনটি টেস্টেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পুণের ঘূর্ণি পিচে টসে জেতার ফলে তাঁদের সুবিধা হয়েছে বলে মনে করেন অজি অধিনায়ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget