এক্সপ্লোর

India vs Australia, Test Series: তরুণ ক্রিকেটারদের বলব খোলামনে খেলো, প্রথম টেস্টের আগে বলছেন বিরাট

IND vs AUS, Adelaide Test: প্রথম টেস্টে খেলার সুযোগ পাচ্ছেন না শুভমান গিল। দলে আছেন পৃথ্বী শ।

অ্যাডিলেড: কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ। তার আগেই আজ প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে ভারতীয় দল। দলে নেই তরুণ শুভমান গিল। অপর এক তরুণ ওপেনার পৃথ্বী শ অবশ্য খেলার সুযোগ পাচ্ছেন। তিনিই ময়ঙ্ক অগ্রবালের সঙ্গে ওপেন করতে নামবেন। দু’টি প্রস্তুতি ম্যাচেই ভাল পারফরম্যান্স দেখান কলকাতা নাইট রাইডার্সের তারকা শুভমান। অনেকেই তাঁকে টেস্ট দলে সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেন। কিন্তু প্রথম টেস্টে সুযোগ মিলল না তাঁর। অধিনায়ক বিরাট কোহলি যখন প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন, তখন হয়তো সুযোগ পেতেও পারেন এই তরুণ ডানহাতি ব্যাটসম্যান। এই দুই তরুণ সম্পর্কে বিরাট বলেছেন, ‘ওরা অবশ্যই প্রতিভাবান খেলোয়াড়। শুভমান এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পায়নি। ও যখন সুযোগ পাবে, তখন কেমন পারফরম্যান্স দেখায়, সেটা দেখার অপেক্ষায় আছি। ও অত্যন্ত আত্মবিশ্বাসী তরুণ। পৃথ্বী টেস্টে ভাল পারফরম্যান্স দেখিয়েছে। কিন্তু ও অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার খেলবে। ও কতটা উন্নতি করে, সেটা দেখতে চাই।’ ২০১৮ সালে অভিষেক হওয়ার পর এখনও পর্যন্ত মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলেছেন পৃথ্বী। তবে তার মধ্যেই তিনি একটি শতরান এবং দু’টি অর্ধশতরান করেছেন। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকেই তিনি শতরান ও একটি অর্ধশতরান করেন। এরপর টেস্টে তাঁর দ্বিতীয় অর্ধশতরান আসে এ বছরের ফেব্রুয়ারিতে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। চোটের জন্য ২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি এই তরুণ। এবার তিনি খেলার সুযোগ পাচ্ছেন। প্রথম টেস্টের আগে দলের তরুণ ওপেনারদের উদ্দেশে বিরাটের বার্তা, ‘ওরা খোলামনে স্বাধীনভাবে খেলতে পারে। ওদের বলব, ২২ গজে গিয়ে নিজেদের দক্ষতা অনুযায়ী খেলো। সুযোগ পেলে সেটা কাজে লাগাতে হবে। সিনিয়রদের টেস্ট ক্রিকেটের দায়িত্ব ও বোঝা নিতে দাও। ওরা এই সিরিজে কেমন খেলে, সেটা দেখার অপেক্ষায় আছি।’ প্রথম টেস্টের দলে নেই কে এল রাহুল। পরের টেস্টে রোহিত শর্মা খেললে তখনও রাহুলের সুযোগ পাওয়া কঠিন। এ প্রসঙ্গে বিরাটের বক্তব্য, ‘দলের কম্বিনেশন ঠিক করতে গিয়ে নানা সিদ্ধান্ত নিতে হয়। রাহুল ভাল খেলোয়াড়। সেই কারণেই ওকে দলে ফিরিয়ে আনা হয়েছে। দলের ভারসাম্য বজায় রাখার জন্য কোনটা ভাল, সেটা দেখতে হয়। সবাই ভাল খেলছে। আমাদের দলে অনেকজন ভাল খেলোয়াড় আছে। হনুমা বিহারী বুঝিয়ে দিয়েছে, ও ভাল খেলোয়াড়। ওপেনার আছে আছে জেনেই কে এল-কে দলে নেওয়া হয়েছে। অপর এক ওপেনার রোহিতও দলে যোগ দেবে। ওকে কোথায়, কীভাবে কাজে লাগানো হবে, সেটা আমাদের পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করতে হবে।’

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget